Sreemoyee Chattoraj

‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?

বিয়ের সময় থেকে কাঞ্চন-শ্রীময়ীর বয়সের তফাৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মধুচন্দ্রিমার সময়েও বারবার টিপ্পনি শুনতে হয়েছে সেলেব দম্পতিকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ২১:০২

options
link
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। ছবি: ফেসবুক

বিয়ের সময় থেকে কাঞ্চন-শ্রীময়ীর বয়সের তফাৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। মধুচন্দ্রিমার সময়েও বারবার টিপ্পনি শুনতে হয়েছে সেলেব দম্পতিকে। সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী। এখনও নানা কুরুচিকর প্রশ্নের মুখে অভিনেত্রী। কাঞ্চনের গোপনাঙ্গ নিয়ে নানা কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সোশাল মিডিয়ায় সমালোচকদের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য এবং সন্তানের জন্ম নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। তার সারমর্মও লিখে দেন। তিনি লেখেন, ‘কিছু মহিলা কাঞ্চনের বয়স নিয়ে এত চিন্তিত, মনে হচ্ছিল কাঞ্চনের মা কাঞ্চনের জন্ম দেওয়ার সময়, বার্থ সার্টিফিকেট এদের হাতে তুলে দিয়ে গিয়েছিল, তাই কাঞ্চনের‌ বয়স ৫৭ নাকি ৬৭, নাকি ১০৭, তার থেকেও তারা অধিক চিন্তিত কাঞ্চন এই বয়সে কি করে বাবা হবার ক্ষমতা রাখছে, এমনকি এই সমস্ত মহিলারা কাঞ্চনের সাইজ থেকে ডিউরেশন পর্যন্ত ফ্যান্টাসাইজ করতে নেমে গিয়েছে, তাই কাঞ্চনের কিসের জোর আছে কি নেই, এই বিষয়ে আপনাদের অধিক চিন্তিত হতে দেখে, আমার করুণা হল, ভয় হলো পাছে আপনারা না মারা যান কাঞ্চনের গোপনাঙ্গর কথা চিন্তা করতে করতে, তাই আপনাদেরকে উত্তর দিয়ে দিলাম।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সমালোচকদের শ্রীময়ীর পরামর্শ, ‘নিজেদের বর কে তাড়াতাড়ি গাইনোকোলজিস্ট টা দেখিয়ে নেবেন,তাহলে দেখবেন অন্যের বরের সহবাস ক্ষমতা বা গোপনাঙ্গের জোর নিয়ে, আপনাদের আর কমেন্ট করতে হবে না কারোর প্রোফাইলে ঢুকে। আর হ্যাঁ। বেশি দেরি করবেন না, তাহলে আপনাদেরই ক্ষতি।’ শ্রীময়ীর ওই পোস্টেও যদিও খোঁচা দিয়েছেন অনেকেই। তবে শ্রীময়ীর অবশ্য সে সব মন্তব্যে কিছু যায় আসে না। আপাতত মাতৃত্ব চেটেপুটে উপভোগ করছেন তিনি।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.