Urfi Javed

খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি জাভেদ! কী প্রতিক্রিয়া মডেলের

খোলামেলা পোশাক পরার কারণে সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় উরফি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২, ২০২২, ২১:০৪

options
link
খোলামেলা পোশাক পরায় পর্ন ছবির অফার পেলেন উরফি জাভেদ! কী প্রতিক্রিয়া মডেলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরের শিরোনামে চলে এলেন উরফি জাভেদ (Urfi Javed )। তবে তবে এবার অদ্ভুত পোশাকের জন্য নয়। বরং এক সংবাদ মাধ্যমকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে সবার নজর কেড়ে নিলেন উরফি।

Advertisement

উরফি যাদব মানেই সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত পোশাক পরে নানা ভিডিও, নানা ছবি। পাপারাৎজিরা তো মুখিয়ে থাকেন উরফির একটা ছবি পাওয়ার জন্য। আর উরফিও তেমনি, ভাইরাল হওয়ার জন্য যা খুশি করেই চলেছেন। এই যেমন, কখনও পর্দা কেটে জামা পরেন, কখনও বিকিনি পরে ফুল তোলেন, কখনও আবার শুধুই শরীরে তালা-চাবির পোশাক বানিয়ে ঘুরে বেড়ান। অদ্ভুত পোশাকের জন্য়ই জনপ্রিয় হয়েছেন উরফি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Urfi Javed 2

Advertisement

তবে সেই উরফিই নাকি সম্প্রতি পেয়েছেন পর্ন ছবিতে অভিনয়ের অফার। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উরফি জানান, ‘আমি জানি ফিল্ম ইন্ডাস্ট্রি কখনও আমাকে মেনে নেবে না। সম্প্রতি আমি একজন কাস্টিং ডিরেক্টর বলেছে, আমার ইমেজ নাকি এতটাই বাজে যে কেউ আমাকে ভাল প্রোজেক্টে কাস্ট করবে না। তবে আমি নাকি খুব সহজেই পর্ন ছবিতে কাজ পেতে পারি।’

[আরও পড়ুন: আরিয়ান খান মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেলের মৃত্যু ]

Urfi Javed Trolled For Posting Video in Hot Plunging Neckline Red Dress

উরফি আরও বলেন, ‘আমার কাছে বেশ কিছু অ্যাডাল্ট ছবির অফারও এসেছে। তবে আমি এই ধরনের ছবিতে একেবারেই আগ্রহ নই। শুধুমাত্র খোলামেলা পোশাক পরার মানেই এই নয় যে আমি নীল ছবির নায়িকা। ‘

উরফির কথায়, ‘বলিউডের মূব ধারার ছবিতেই কাজ করতে চাই। আর অভিনয় ও চরিত্রের খাতিয়ে সবটাই করতে পারি!’

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা। ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস OTT’ শোয়ের প্রতিযোগী ছিলেন তিনি।

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মেরে অনুতপ্ত উইল স্মিথ, ছাড়লেন ফিল্ম অ্যাকাডেমি ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.