সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীকে মারধর, হেনস্তার অভিযোগে এবার ১ বছর কারাদণ্ডের সাজা পেলেন অভিনেতা আদিত্য পাঞ্চোলি৷ আন্ধেরির এক আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি ঘোষণা করে৷
ঘটনা ২০০৫ সালের৷ নিজের আবাসনে প্রতীক পাসরানি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ অদিত্যর আঘাতের জেরে নাক ভাঙে ওই ব্যক্তির৷ জানা গিয়েছিল, গাড়ি পার্ক করা নিয়েই প্রতীকের সঙ্গে ঝামেলায় জড়ান আদিত্য৷ তা গড়ায় হাতাহাতিতে৷ ডাক্তারি পরীক্ষায় প্রতীকের চোট প্রমাণিত হওয়ার পরই আদিত্যর বিরুদ্ধে আঘাত ও হুমকির অভিযোগে মামলা দায়ের হয়৷ ঘটনায় দোষী সাব্যস্ত হন আদিত্য৷ মামলার রায় ঘোষণা করে আদিত্যকে এক বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত৷ পরে অবশ্য ১২,০০০ টাকা জামিনে মুক্তি পান তিনি৷
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?