Bhooth Bangla

প্রায় ৫০ লক্ষ বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ, সাফল্যের মাঝেই নয়া বিতর্কে অক্ষয়ের ‘ভূত বাংলা’

'ভূত বাংলা' ইতিমধ্যেই ২১১ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। আয় ভালো হওয়া সত্ত্বেও ভেন্ডারদের এখনও তাঁদের বকেয়া টাকা না মেটানোর অভিযোগ একতার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৪:২৯

options
link
প্রায় ৫০ লক্ষ বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ, সাফল্যের মাঝেই নয়া বিতর্কে অক্ষয়ের ‘ভূত বাংলা’
সাফল্যের মাঝে কোন বিতর্কে জড়াল 'ভূত বাংলা'?

ফিল্মি কেরিয়ারের খরা কাটিয়ে ‘ভূত বাংলা’র হাত ধরে ঘুরে দাঁড়িয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ার পর হরর কমেডি ‘ভূত বাংলা’ মুক্তির পর বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। সাফল্যের মুখ দেখতেই বিতর্কে জড়াল অক্ষয়ের ছবি, কাঠগোড়ায় প্রযোজনা সংস্থা ‘বালাজি মোশন পিকচার্স’। একতা কাপুরের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বকেয়া অর্থ না দেওয়ার অভিযোগ। ‘ভূত বাংলা’ ইতিমধ্যেই ২১১ কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে। আয় ভালো হওয়া সত্ত্বেও ভেন্ডারদের এখনও তাঁদের বকেয়া টাকা মেটানো হয়নি।

Advertisement

এদিকে, গত বুধবার সমাজমাধ্যমে একতা তাঁর ছবির সাফল্য উদযাপন করেছেন এবং ‘ভূত বাংলা’র পুরো টিমকে ধন্যবাদ জানান। অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের প্রশংসায় পঞ্চমুখ একতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির সঙ্গে যুক্ত একাধিক ভেন্ডর অভিযোগ করেছেন ছবির সাফল্যের পরও তাঁদের বকেয়া টাকা এখনও পরিশোধ করা হয়নি। এক ভেন্ডরের দাবি, প্রায় ৩০ লক্ষ টাকার বকেয়া এখনও মেটানো হয়নি। অপর এক ভেন্ডরের অভিযোগ, ১৮ লক্ষ টাকা এখনও বাকি রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কয়েকদিন আগে ক্যামেরা অপারেটর নিখিল পাই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রযোজনা সংস্থা ‘কালার ইয়েলো প্রোডাকশনস’-কে ট্যাগ করে লেখেন, ‘থিয়েটার এবং নেটফ্লিক্স রিলিজের জন্য অভিনন্দন। দয়া করে ইনভয়েসের টাকা মিটিয়ে দিন। অনেক দেরি হয়ে গিয়েছে, ফোন বা ইমেলের উত্তর দিলে ভালো হয়।’

সংশ্লিষ্ট বিষয়ে ক্ষোভ উগরে ভেন্ডারদের গুরুতর অভিযোগ, কোনও ছবি মুক্তি পাওয়ার পর বকেয়া টাকা আদায় করা আরও কঠিন হয়ে যায়। আগে যেখানে নব্বই দিনের মধ্যেই ইনভয়েস মেটানোর রীতি ছিল। কিন্তু, এখন আর সেই নিয়ম মানা হয় না বলেও দাবি ভেন্ডারদের। এক ভেন্ডরের বক্তব্য, ছবির মুখ্য চরিত্র থেকে টেকনিক্যাল টিমের পারিশ্রমিক মেটানো হয় আর বাকিদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়। কিন্তু, এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে একতার প্রযোজনা সংস্থা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by EktaaRkapoor (@ektarkapoor)

বালাজি মোশন পিকচার্সের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘বিভিন্ন প্রোজেক্টের ক্ষেত্রে সংস্থা চুক্তিভিত্তিক সমস্ত আর্থিক দায়বদ্ধতা পূরণ করেছে।’ উল্লেখ্য, ‘তু ইয়া ম্যায়’ ছবি ঘিরেও একই ধরনের বিতর্ক তৈরি হয়। কয়েকদিন আগে ক্যামেরা অপারেটর নিখিল পাই ইনস্টাগ্রাম স্টোরিতে প্রযোজনা সংস্থা ‘কালার ইয়েলো প্রোডাকশনস’কে ট্যাগ করে লেখেন, ‘থিয়েটার এবং নেটফ্লিক্স রিলিজের জন্য অভিনন্দন। দয়া করে ইনভয়েসের টাকা মিটিয়ে দিন। অনেক দেরি হয়ে গিয়েছে, ফোন বা ইমেলের উত্তর দিলে ভালো হয়।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.