সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসের সোনা পারেনি৷ পারল আমির খানের ‘দঙ্গল’৷ গীতা ফোগাট সোনা জেতার পরও ‘রেসলিং ম্যাট’ পায়নি হরিয়ানার আখড়াগুলি৷ কিন্তু ‘দঙ্গল’ মুক্তি পাওয়ার পর সে ব্যবস্থাই করতে চলেছে হরিয়ানা সরকার৷
দঙ্গল ছবিতে তুলে ধরা হয়েছিল রাজ্যের ক্রীড়া দফতরের ‘স্বার্থপর’ চেহারাটি৷ অনেক চেয়েও কুস্তির আখড়ায় রেসলিং ম্যাট পাননি গীতা, ববিতা ফোগাট৷ কিন্তু তাই বলে লড়াই তো বন্ধ করা যায় না৷ ঘরোয়া ব্যবস্থা করেই কাজ চালিয়েছিলেন তাঁদের বাবা তথা কোচ মহাবীর সিং ফোগাট৷ সে লড়াই সোনা হয়ে ফলেছিল কমনওয়েলথ গেমসে৷ কিন্তু আখড়ার পরিস্থিতি বদলায়নি৷ এতদিনে হাল ফিরল৷ সৌজন্যে আমির খানের ‘দঙ্গল’৷
সমাজসেবার দায় সিনেমার নয়৷ তবু সিনেমা যে সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে, তা দেখাল ‘দঙ্গল’৷ এ ছবির পরই হরিয়ানার কুস্তি আখড়াগুলির জন্য রেসলিং ম্যাটের ব্যবস্থা করছে প্রশাসন৷ মহাবীর, গীতা ও ববিতার সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার৷ তারপরই রাজ্যের ক্রীড়াদুনিয়ার হাল ফেরাতে নড়েচড়ে বসে সরকার৷ এছাড়া পরিকাঠামো উন্নয়নের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়৷ পাশাপাশি রাজ্যের কৃতী খোলোয়াড়দের জন্য চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে৷
সর্বশেষ খবর
-
মালদহ মেডিক্যালে ইঁদুর-রাজ! রোগীর পাশের বেডে রাখা ইঁদুর ধরার কল, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী?
-
রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন! ‘বলির পাঁঠা করা হয়েছে’, দাবি স্ত্রীর
-
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
-
পঞ্চভূতে বিলীন হওয়ার ইচ্ছা, ধর্ম বদলে সমীরুদ্দিন হলেন সমীর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?