সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খানের প্রেমের কথা সর্বজনবিদিত। আজও ইন্ডাস্ট্রির অন্দরে তাদের সম্পর্ক নিয়ে নানা ফিসফাস চলে। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শুটিং সেট থেকেই দু’জনের প্রেম। ২০০২ সালে সেই সম্পর্ক ভাঙে বলিউডের চর্চিত জুটি সলমন-ঐশ্বর্যর। এই বিচ্ছেদ প্রভাব ফেলেছিল ঐশ্বর্যর ব্যক্তিগত ও পেশাগত জীবনে। সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন বিজ্ঞাপন জগতের বিশিষ্টজন প্রহ্লাদ কক্কর।
প্রহ্লাদ কক্কর বলেন, “সলমনের সঙ্গে সম্পর্কে ভাঙনের পর ঐশ্বর্যর অভিনয়জীবনে এই ভাঙন বিশেষ প্রভাব ফেলেছিল। বলিউডে প্রায় একঘরে হয়ে গিয়েছিল ঐশ্বর্য। ও সম্পর্কে ভাঙনে যে কষ্ট পেয়েছিল সেরকমভাবেই ইন্ডাস্ট্রির ব্যবহারেও কষ্ট পেয়েছিল ও, হয়তো তার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। আমি ওকে সবসময় বোঝাতাম। এই ঘটনার পর ইন্ডাস্ট্রির উপর থেকে ঐশ্বর্যর একেবারেই বিশ্বাস চলে গিয়েছিল।”
প্রহ্লাদ আরও বলেন, “সলমনের সঙ্গে বিচ্ছেদের পর সকলে তাঁকেই সমর্থন করত। ওর পাশে কেউ ছিল না। এটা ওর সবচেয়ে খারাপ লাগার জায়গা ছিল। আমি লক্ষ্য করতাম দু’জনের সঙ্গেই কে কীরকম ব্যবহার করছে তা বোঝার চেষ্টা করতাম। পুরোটাই একপেশে ছিল।” দু’জনের জীবনের পথ আলাদা হয়ে যাওয়ার পর বচ্চন পরিবারের বধূ হন ঐশ্বর্য। অন্যদিকে বিয়ে না করলেও সলমন জড়িয়েছেন একাধিক সম্পর্কে।
সর্বশেষ খবর
-
ব্রাজিলের কাছে হেরে ইস্তফা প্রবীণ কোচের, বিশ্বকাপের মাঝেই চাকরি যাচ্ছে আর এক হেডস্যরের!
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর