সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট-অনুষ্কা, সোনম-আনন্দের পর আরও একটা বিগ বাজেটের বিয়ে৷ এবার পালা মুকেশ আম্বানির ছেলে আকাশের৷ বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ছেলে আকাশ জুটি বাঁধছেন শ্লোকার সঙ্গে৷ মুম্বইতে তাঁদের প্রি-এনগেজমেন্টের জমকালো অনুষ্ঠান৷ বলিউডের কে ছিলেন না সেই পার্টিতে? দেখা গেল বলিউডের লাভ বার্ডস প্রিয়াঙ্কা-নিককেও৷
[দেশি লুকে গুঞ্জন, শাড়ি পরে নিকের সঙ্গে কোথায় গেলেন প্রিয়াঙ্কা?]
সেই ছোট থেকেই আকাশ আম্বানি ও শ্লোকার বন্ধুত্ব৷ মুম্বইতে একসঙ্গে পড়াশোনা করেছেন দু’জনে৷ সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে৷ চলতি বছর মার্চে আনুষ্ঠানিকভাবে আম্বানি পরিবার বিয়ের কথা জানায়৷ হয়ে যায় আংটি বদলও৷ গোয়ায় আংটি বদলের অনুষ্ঠানে যদিও পরিবারের লোকজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছাড়া আর কাউকে দেখা যায়নি৷ কিন্তু এ তো আর যে সে মানুষের বিয়ে নয়! বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির ছেলে বলে কথা৷ তাই অনাড়ম্বরে এনগেজমেন্ট হয়ে যাবে, আর কেউ টের পাবে না, তা হয় না৷ বৃহস্পতিবার রাতে মুম্বইতে বসে গ্র্যান্ড প্রি-এনগেজমেন্ট পার্টি৷ আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গায় সেজে ওঠেন শ্লোকা৷

আম্বানির মুম্বইয়ের বাড়ি অ্যান্টিলিয়ার এনগেজমেন্ট পার্টিতে যেন বলিউডের চাঁদের হাট বসেছিল৷ একঝাঁক তারকার আনাগোনা ছিল ওই পার্টিতে৷ গৌরীকে নিয়ে পার্টিতে হাজির ছিলেন কিং খান৷ তেমনই ছিলেন আলিয়া ভাট।

দেখা মিলেছে করণ জোহরের৷ শ্লোকা-আকাশের প্রি-এনগেজমেন্ট পার্টিতে এক ফ্রেমে দেখা গিয়েছে রণবীর সিং ও অয়ন মুখোপাধ্যায়কে৷ স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে শ্লোকা-আকাশের প্রি-এনগেজমেন্ট পার্টিতে ছিলেন শচীনও৷ পার্টিতে উপস্থিত সকলকে ছবি ক্লিক করতে ভোলেননি শ্লোকা৷ ননদ ইশার সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে৷

নানা নিয়মকানুনও মানতে দেখা যায় শ্লোকা-আকাশকে৷
#Watch: Inside visuals from Akash Ambani and Shloka Mehta’s pre- engagement function which was held in Mumbai, earlier today. pic.twitter.com/YYu2DoFBDh
— ANI (@ANI) June 28, 2018
বলিউডে এখনও আলোচনার শীর্ষে প্রিয়াঙ্কা-নিক৷ প্রি-এনগেজমেন্ট পার্টিতে সবার নজর কেড়ে নেন লাভ বার্ডস৷ লাল শাড়িতে মোহময়ী রূপে মার্কিনি বয়ফ্রেন্ড জোনাসের হাত ধরে পার্টিতে আসেন ‘দেশি গার্ল’৷

এই পার্টি দিয়েই ভারত সফর শেষ করলেন প্রিয়াঙ্কা৷ রাতেই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে দেখা যায় দু’জনকে৷

[কানাঘুষো পেরিয়ে নিককে মনের মানুষ বলেই ফেললেন প্রিয়াঙ্কা!]
মার্কিন পপ তারকা নিকের ব্রাজিলে একটি অনুষ্ঠান রয়েছে৷ শোনা যাচ্ছে, এবার অনুষ্ঠানে নাকি ‘ফেভরিট ম্যান’-র সঙ্গী হবেন পিগি চোপস৷
সর্বশেষ খবর
-
বান্ধবীর বাবার ‘যৌন লালসা’র শিকার তরুণী, গ্রেপ্তার অভিযুক্ত
-
গুলির অবস্থান জানতে ডিজিটাল এক্স রে, ৩ সদস্যের নজরদারিতে বারুইপুরের প্রভাসের ময়নাতদন্ত
-
ভারতীয়দের বিপদ বাড়ছে? এইচ ১বি দুর্নীতিতে ট্রাম্পের ‘সন্দেহভাজন’ তালিকায় কগনিজ্যান্ট!
-
কোথায় হতে পারে ২১ জুলাই পালন? বিকল্প জায়গা জানাতে রাজ্য পুলিশের ডিজির কাছে ঋতব্রত শিবির
-
হরমুজে জাহাজ চলতে দেওয়া হোক, ট্রাম্পের ‘ভয়ংকর হামলা’র পরই সংযত থাকার বার্তা ভারতের