সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’ (Prithviraj Film)। চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে ডেবিউ করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। ছবিতে সংযুক্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনিও এ ছবির অন্যতম আকর্ষণ।

অক্ষয়-মানুষ ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত (Sanjay Dutta)। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় তথা বীর যোদ্ধা কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

[আরও পড়ুন: ‘লড়াই করে বাঁচা বাবার থেকেই শিখেছি’, সৌমিত্রের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় কন্যা পৌলমী]
সিনেমায় চাঁদ বরদাইয়ের ভূমিকায় রয়েছেন সোনু সুদ (Sonu Sood)। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। আরও সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।

২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখে ফেলেছিলেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর বহু বছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী। শেষে ২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী চিল্লারকে বাছা হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেথেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা। ২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।
[আরও পড়ুন: প্রেমে পড়া বারণ! খদ্দেরের বিয়ের প্রস্তাব পেয়ে এ কী করলেন যৌনকর্মী! ]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী