Akshay Kumar on Paresh Rawal

পরেশকে ‘বোকা’ বলে কটাক্ষ! সাংবাদিককে ‘ধমক’ দিয়ে অক্ষয় বোঝালেন ‘হেরা ফেরি’ জুটি অটুট

কোর্টে ২৫ কোটির মামলা দায়ের, তবুও পরেশ রাওয়ালের সম্পর্কে কুকথা সহ্য করলেন না অক্ষয় কুমার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৫, ২০:৩৮

options
link
পরেশকে ‘বোকা’ বলে কটাক্ষ! সাংবাদিককে ‘ধমক’ দিয়ে অক্ষয় বোঝালেন ‘হেরা ফেরি’ জুটি অটুট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাবুভাইয়া’র সঙ্গে ‘রাজু’র জোর তরজা! পর্দায় কিংবা সিনেমার চিত্রনাট্যে নয়। বাস্তবেই অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে! এই খবরে বিগত কয়েকদিন ধরেই তোলপাড় বলিউড! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, চুক্তি ভাঙার অভিযোগে পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে খিলাড়ির প্রযোজনা সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’। তার পর থেকে সিনেপ্রেমীদের মনে একটাই কৌতূহল- ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির ছবি কি তাহলে আটকে গেল? সেই জল্পনার মাঝেই এবার পরেশ রাওয়ালকে নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার।

Advertisement

‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে জনৈক সাংবাদিক পরেশ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে তাঁকে বোকা বলে সম্বোধন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ওই সাংবাদিককে কোনওরকম রেয়াত না করে অক্ষয় বলেন, “আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা দূরঅস্ত, সহ্যও করব না।” খিলাড়ির সংযোজন, “আমি ওঁর সঙ্গে বিগত ৩২ বছর ধরে কাজ করছি। আমরা খুব ভালো বন্ধু। আর পরেশ ভীষণই দক্ষ অভিনেতা। আমি সত্যি ওঁর কাজের ভক্ত। আমার মনে হয় না, এই মঞ্চে হেরা ফেরি ৩ বিতর্ক নিয়ে আলোচনা করাটা ঠিক হবে। কারণ যা ঘটেছে, সেটা ভীষণই গুরুগম্ভীর সমস্যা। বিষয়টা আদালত দেখছে। আমি এই বিষয়ে কোনও কথা এখানে বলতে চাই না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Akshay kumar suniel shetty and paresh rawal reuniting for three more films

Advertisement

ঝামেলার সূত্রপাত, পরেশ রাওয়ালের এক মন্তব্য নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা জানান, ‘হেরা ফেরি ৩’ ছবিতে তাঁকে আর দেখা যাবে না। মতবিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। সাক্ষাৎকারের সেই অংশ নেটপাড়ায় শোরগোল ফেলতেই ধূমকেতুর মতো বলিপাড়ায় একটি খবর চাউর হয়ে গেল। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা নাকি পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই আইনি নোটিস গিয়েছে প্রবীণ অভিনেতার কাছে। কেন এই মামলা? বলিউড মাধ্যম সূত্রে খবর, পরেশ রাওয়ালের বিরুদ্ধে চুক্তি ভেঙে ছবি থেকে বেরিয়ে যাওয়া এবং অপেশাদারিত্বের মতো একাধিক অভিযোগ তুলেছে অক্ষয়ের সংস্থা। জানা যায়, ১১ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে দিন কয়েক শুটিং করলেও তার পর ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। এতে আখেড়ে প্রযোজনা সংস্থার ক্ষতি। আর সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থার আইনজীবীর মত, জানুয়ারি মাসে পরেশ রাওয়ার নিজে জানিয়েছেন যে তিনি এই ছবির অংশ। মার্চে অগ্রীম পারিশ্রমিকও নিয়েছেন। ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য ‘কেপ অফ গুড ফিল্মস’ যেসমস্ত প্রচারমূলক ভিডিও শুট করেছে সেখানেও রয়েছেন পরেশ রাওয়াল। এত কিছু সত্ত্বেও কীভাবে ছবি থেকে সরে দাঁড়াতে পারেন তিনি? নৈতিক বোধ নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ অভিনেতার বিরুদ্ধে আদালতের দ্বরস্থ হয়েছে অক্ষয় কুমারের সংস্থা।

যদিও পরেশ রাওয়াল জানিয়েছেন, তিনি অগ্রীম পারিশ্রমিক ফেরত দিয়ে দিয়েছেন প্রযোজনা সংস্থাকে। এমনকী এও জানান যে, ‘হেরা ফেরি ৩’-এর জন্য কোনওরকম প্রমোশনাল ভিডিও শুট তিনি করেননি। এদিকে এমন আবহেই খিলাড়ি ঘনিষ্ঠ পরিচালক প্রিয়দর্শন জানান, পরেশ রাওয়ালের সঙ্গে ঝামেলা হওয়ার পর নাকি অক্ষয় কুমার তাঁর কাছে সেপ্রসঙ্গে বলতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন। অক্ষয় যে পরেশের ভালো বন্ধু, সেটা ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চেই কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন