জওয়ানদের জন্য নিজের হাতে ‘ঘর কা খানা’ তৈরি করলেন অক্ষয়

দেখুন সেই ভিডিও -

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৭, ১১:০৬

options
link
জওয়ানদের জন্য নিজের হাতে ‘ঘর কা খানা’ তৈরি করলেন অক্ষয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার সঙ্গে তাঁর সম্পর্ক বহু পুরনো। যখন রাজীব ভাটিয়া ছিলেন। তখন এই রান্নাই আয়ের অন্যতম মাধ্যম ছিল। মার্শাল আর্টের পাশাপাশি এটাও নিয়মিত করতেন। এখন তিনি সুপারস্টার অক্ষয় কুমার। বলিউডের খানদানের মাঝেও নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছেন। তবে নিজের পুরনো ভালবাসাগুলি ছাড়েননি। সময় পেলেই হয় মার্শাল আর্টের চর্চায় মেতে ওঠেন, নয়তো রান্নাঘরে হেঁশেল সামলান। এ নমুনা সোশ্যাল মিডিয়াতেও মিলেছে।

Advertisement

[এবার ওয়েব সিরিজে গণতন্ত্রের ভাল-মন্দ তুলে ধরবেন ইরফান]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজের এই দক্ষতা দিয়ে এবার জওয়ানদের মুখেও হাসি ফোটালেন বলিউডের খিলাড়ি। তাঁদের খাতিরেই অক্ষয়ের খোলস ছেড়ে ফের হয়ে উঠলেন রাজীব ভাটিয়া। অ্যাপ্রন পরে সোজা ঢুকে গেলেন হেঁশেলে। কারও চাই তেলে টইটম্বুর বেগুন ভাজা, কারও মশলাদার ছোলে, কারও আবার চাই বাড়িতে তৈরি পরোটা-কোরমা। সকলের আবদার মেটালেন অক্ষয়। নিজের হাতে জওয়ানদের তৈরি করে দিলেন ‘ঘর কা খানা’। দেখুন ভিডিও-

Advertisement

 

শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার গুরু দায়িত্ব জওয়ানদের কাঁধে। এই দায়িত্ব পালনের জন্যই তাঁরা দিনের পর দিন ঘর-সংসার ফেলে সীমান্তে পড়ে থাকেন। এই আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েই ভিডিওটি পোস্ট করেছেন অক্ষয়। বাকিদেরই এই কাজে ব্রতী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

[প্রাক্তন প্রেমিকাদের অভিযোগ, আত্মজীবনী ফিরিয়ে নিলেন নওয়াজ]

কেবল বিজ্ঞাপনই নয় জওয়ানদের জন্য সবসময় কিছু না কিছু করার চেষ্টা করেছেন অক্ষয়। তাঁর পরিকল্পনাতেই বাস্তবের রূপ পেয়েছে ‘ভারত কে বীর’ ওয়েবসাইট। যেখানে জওয়ানদের জন্য অনুদান দিতে পারেন সাধারণ মানুষ। অনেকে শহিদ জওয়ানদের পরিবারের দায়িত্বও ভাগ করে নিতে পারেন। নিজের সিনেমাতেও স্বচ্ছ ভারত, স্যানিটারি ন্যাপকিনের সচেতনতার মতো বিষয় তুলে ধরছেন আক্কি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.