সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের নতুন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ (Bade Miyan Chote Miyan) হচ্ছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার অ্যাকশনে ভরপুর ভিডিওয় জুটি হিসেবে সামনে এলেন দুই তারকা।
হেলিকপ্টারের মাধ্যমে শত্রু পক্ষের ডেরায় ঢুকতে দেখা যাচ্ছে টাইগার শ্রফকে (Tiger Shroff)। তার কিছুক্ষণ পরই বিস্ফোরণ। তখনই এন্ট্রি নেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar) । নতুন ‘বড়ে মিঞা, ছোটে মিঞা’ যে অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে তার প্রমাণ এই টিজারে। আর এই ছবির সবচেয়ে বড় চমক খলনায়কের চরিত্রে দক্ষিণী তারকা পৃথ্বীরাজ।
[আরও পড়ুন: বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের? ]
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। ডেভিড ধাওয়ানের পরিচালনায় সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও গোবিন্দা। নায়িকা হিসেবে ছিলেন রবিনা ট্যান্ডন এবং রামিয়া কৃষ্ণণ। নয়ের দশকের সে ছবি ছিল আউট অ্যান্ড আউট কমেডি। তবে অক্ষয় ও টাইগারের এই ছবির ঝলক দেখে মনে হচ্ছে, এতে ভরপুর অ্যাকশন থাকছে।
জানা গিয়েছে, নতুন এই ছবি মোটেই পুরনো ছবির রিমেক নয়। ডেভিড ধাওয়ানের পুরনো ছবি থেকেই শুধু নাম ধরা করা হয়েছে। গল্পও একেবারে থাকবে নতুন। ছবিটির প্রযোজনা করবেন বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানি ও দীপশিখা ভাগনানি। ২০২৪ এর ইদে মুক্তি পাবে এই ছবি।
[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]
সর্বশেষ খবর
-
৪ না ৫ সেপ্টেম্বর, কবে পড়েছে জন্মাষ্টমী? জানুন পূজার্চনার নির্ভুল তিথি ও শাস্ত্রের বিধান
-
দেশ ছেড়ে গা-ঢাকা রাশিয়ায়, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ‘স্বৈরশাসক’ আল আসাদের মৃত্যুদণ্ডের নির্দেশ!
-
পরীক্ষা ছাড়াই রেলে মোটা টাকার চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের খুঁটিনাটি
-
এবার খুলবে ‘কেশপুর ফাইলস’, ‘মোদি জিন্দাবাদ বলায় অত্যাচার’, সভা করতে বাধা! এসপিকে কী নির্দেশ শুভেন্দুর?
-
জঙ্গলের রাজার জন্য রাজকীয় বন্দোবস্ত! ৩ লাখি বাঘের খাঁচা এল বক্সায়