কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। প্রিয়দর্শন, অক্ষয় কুমার জুটিও কি সেই মন্ত্রবলেই চোদ্দো বছর বাদে জুটি বেঁধে ‘ভুল ভুলাইয়া’র স্মৃতি ফেরালেন? ‘ভূত বাংলা’র টিজার দেখলে এমন কৌতূহল অস্বাভাবিক নয়। সেই চেনা প্রাসাদ। গা ছমছমে অদ্ভূতুড়ে সব ঘটনাবলী। তার সঙ্গে দমফাটা হাসি আর প্রেম-রোম্যান্স। প্রায় দু’দশক বাদে ‘ভূত বাংলা’য় চেনা ফরম্যাটের স্বাদ দিলেন বলিউডের একসময়কার ব্লকবাস্টার পরিচালক-অভিনেতা জুটি। অতঃপর ‘ভুল ভুলাইয়া’ না ‘ভূত বাংলা’? পয়লা ঝলক দেখে গুলিয়ে ফেলা অস্বাভাবিক নয়! তবুও নতুন চমক রেখেছেন প্রিয়দর্শন। কেমন?
আরও পড়ুন:

গল্পের প্রেক্ষাপট মঙ্গলপুর গ্রাম। সে এক রহস্যময় জায়গা। সেই গ্রামকে অভিশপ্ত বললেও অত্যুক্তি হবে না! কারণ এই গ্রামে বিয়ের সানাই বাজলেই বধাসুরের আগমন ঘটে। তাই গ্রামে বিয়ে মানেই আতঙ্ক! তবে ‘ভূত বাংলা’য় আগত অতিথিরা সেসম্পর্কে আগে থেকে ঘুণাক্ষরেও টের পাননি। কিন্তু সেখানে থাকতে গিয়েই নানা অদ্ভূতুড়ে ঘটনার শিকার হতে হয় সকলকে। এমনভাবেই এগিয়েছে প্রিয়দর্শন পরিচালিত হরর কমেডি ঘরানার সিনেমা। টিজারে অন্তত তেমন ইঙ্গিতই মিলেছে। সেই অভিশপ্ত মঙ্গলপুরে গিয়ে কোন বিপাকে পড়েন অক্ষয় কুমার (Akshay Kumar)? বাকিটা জানতে হলে অপেক্ষা করতে হবে এপ্রিল মাস পর্যন্ত। কারণ আগামী মাসের ১০ তারিখ প্রেক্ষাগৃহে রিলিজ করবে ‘ভূত বাংলা’।
টিজারে ধরা পড়ল পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানির সঙ্গে অক্ষয় কুমারের কৌতুক সমীকরণ। ছবিতে খিলাড়ির সঙ্গে রোম্যান্স করবেন ওয়ামিকা গাব্বি। দেখা গেল দুই বাঙালি অভিনেতা রাজেশ শর্মা, যিশু সেনগুপ্তকেও। পরিবারের বয়ঃজ্যেষ্ঠ সদস্যের ভূমিকায় ধরা দিলেন যিশু। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাব্বুকে। উল্লেখ্য, অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি বলিউডের সবথেকে জনপ্রিয় পরিচালক-অভিনেতা জুটি। যাঁদের হাত ধরে বলিউড পেয়েছে ‘হেরা ফেরি’, ভাগম ভাগ, ‘ভুলভুলাইয়া’-এর মতো ছবি। এবার ‘ভূত বাংলা’য় কোন চমক দেবেন জুটি? নজর থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেসিকে আনার নামে কোটি কোটি টাকার দুর্নীতি! এবার কাঠগড়ায় বামেরা, তদন্তে কেন্দ্রীয় সংস্থা
-
গ্রামাঞ্চলে চিকিৎসক-নার্সদের জন্য নতুন ফ্ল্যাট, থাকবে এসি! বড় ভাবনা স্বাস্থ্যমন্ত্রীর
-
‘নামটা মনে আছে, মুখে আসছে না!’ ভুলে যাওয়ার এই অভ্যাস কখন চিন্তার?
-
শহরের স্কুলে নতুন করে অসুস্থ ৭, হস্টেল ছুটির সিদ্ধান্ত, পরীক্ষা করা হচ্ছে পানীয় জল
-
ক্ষুদিরামের আত্মবলিদানই সুভাষচন্দ্রের অনুপ্রেরণা, গায়ে কাঁটা দেওয়া অগ্নিযুগের গল্প