সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষা অনেকদিন ধরেই ছিল৷ পঞ্চাশ ছোঁয়া শাহরুখের সঙ্গে সদ্য কুড়ি পার হওয়া আলিয়ার জুটি কেমন হবে দেখতে৷ গৌরী শিন্ডের নতুন ছবি ‘ডিয়ার জিন্দেগি’তে কেমনই বা হবে দুই অসমবয়সী তারকার রসায়ন৷ উত্তর দিলেন আলিয়া স্বয়ং৷ টুইটারে নিজের নতুন ছবির ফার্স্ট লুক প্রকাশ করে৷ ছবিতে এসআরকের সঙ্গে বেশ ভালই মানিয়েছে ভাট কন্যাকে৷

সঙ্গে বাড়তি পাওনা কিছু কার্টুন ভার্সান৷ যাতে রয়েছে জীবন নিয়ে কিছু প্রশ্নোত্তর৷

‘ইংলিশ ভিংলিশ’-এ শ্রীদেবীকে কামব্যাক করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন পরিচালক গৌরী শিন্ডে৷ সাধারণ মহিলার এক কাহিনীকে করে তুলেছিলেন অসাধারণ৷ এবারেও তাঁর ছবিতে শাহরুখ-আলিয়াকে ব্যতিক্রমী আন্দাজেই দেখা যাবে৷ ফার্স্ট লুকেই মিলল সেই আভাস৷ সেই সঙ্গে বলিউডের হাতেখড়ি হল নতুন জুটির৷
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট