আন্তর্জাতিক মঞ্চ। চারদিকে হলিউডের তাবড় তাবড় অভিনেতাদের ভিড়। তার মাঝেও নজর কাড়লেন উপস্থাপিকা আলিয়া। শরীরে স্পষ্ট আত্মবিশ্বাসের ছাপ। মুখে হিন্দি ভাষা। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে ‘বাফটা’র (BAFTA 2026) মঞ্চে দাঁড়িয়ে আলিয়া যেন প্রমাণ দিলেন তিনি ‘সাচ্চা ভারতীয়’।
আরও পড়ুন:

‘বাফটা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ওই ভিডিওটিতে স্পষ্ট দেখা গিয়েছে, হিন্দিতে ‘নমস্কার’ বলে উপস্থাপনা শুরু করলেন আলিয়া (Alia Bhatt)। তিনি গড়গড় করে বললেন, “আগলা অ্যাওয়ার্ড এক অ্যাইসি ফিল্ম কে লিয়ে হ্যায়, জো আংরেজি মে নাহি হে।” অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “এবারের পুরস্কার এমন একটি ছবি জিতেছে, যেটি ইংরাজিতে তৈরি নয়।” এরপর অবশ্য তিনি ইংরাজিতেও বক্তব্য রাখেন। নিজের মাতৃভাষার প্রতি আলিয়ার আবেগে মুগ্ধ অনুরাগীরা। সোশাল মিডিয়ায় তাই নিমেষে ভাইরাল ভিডিওটি। সকলেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
View this post on InstagramAdvertisement
‘বাফটা’র মঞ্চে গুচির পোশাকে তাক লাগালেন আলিয়া। রুপোলি সিকুইন্সের হল্টার নেক গাউনে অনবদ্য কাপুরবধূ। সঙ্গে সাদা লোমশ স্টোল। সবমিলিয়ে যেন অনন্য রণবীর ঘরনি। কোন কোন হলিউড, বলিউড তারকা তাঁর অনুপ্রেরণা, তা স্পষ্ট করেন আলিয়া। জানান, কেশসজ্জার জন্য ফরাসি অভিনেত্রী ব্রিগিট বার্ডট, ইটালীয় মডেল-অভিনেত্রী মণিকা বেলুচির শরীরী ভঙ্গিমা এবং সৌন্দর্যের নিরিখে রেখার গুণমুগ্ধ তিনি। নিজের ছোট্ট মেয়ে রাহাই যে তাঁর আসল অনুপ্রেরণা, তাও জানান আবেগঘন তারকা। তিনি বলেন, “আমি বারবার বলেছি যেন অ্যাকশন শুনেই আমার জন্ম। ক্যামেরার সামনে দাঁড়াতে পারা আমার কাছে বড় আশীর্বাদ। অভিনয় জগতে আসতে পেরে আমি ধন্য। তবে সত্যি আমার আসল অনুপ্রেরণা ছোট্ট রাহা। একেবারে ফুলের মতো। সবে তিন বছর বয়স। কী সুন্দর আমার গানে নাচে। আমি যেন নিজেকে দেখতে পাই।”

বলে রাখা ভালো, এর আগে ইটালিয়ান ব্র্যান্ড গুচির শাড়িতে কানের রেড কার্পেটে যেন ঝড় তুলেছিলেন অভিনেত্রী। তার আগে মেট গালার লাল গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ার তারকাদের ভিড়ে হেঁটে তাক লাগিয়েছিলেন আলিয়া। এবার ‘বাফটা’য় নিজেকে প্রমাণ করলেন তিনি।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
-
ছাত্র রাজনীতির ফাঁকে প্রেম, প্রাক্তনকে নিয়ে কী বললেন দীপ্সিতা?
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা