সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে তাঁদের কেবল বন্ধুত্বই ছিল না৷ তাঁদের সম্পর্ককে ভ্রাতৃত্ব বললেও কম বলা হত৷ দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন সলমন খান এবং সঞ্জয় দত্ত৷ বলিউডে এহেন বন্ধুত্বের নজির কম৷ কিন্তু এবার এই বন্ধুত্বেও তৈরি হল ফাটল৷ জানা গিয়েছে, এক মহিলাকে কেন্দ্র করে এই দুই পুরনো বন্ধুর মধ্যে বচসা বেঁধেছে৷
কে সেই মহিলা জানেন?
এই মহিলা হলেন রেশমা শেট্টি৷
স্বভাবতই প্রশ্ন জাগে, কে এই রেশমা! রেশমা হলেন সঞ্জু বাবার প্রাক্তন ম্যানেজার৷ তো হঠাৎ এই রেশমাকে ঘিরে কীসের বিতর্ক?
ভাগ্যের ফেরে কারাবাসে ছিলেন সঞ্জু বাবা৷ আর এই সময়ই নিজের ছবি সংক্রান্ত বিষয়ে নজর রাখতে পারতেন না সঞ্জয়৷ আর তার জন্যই সলমন তাঁকে একজন ম্যানেজার রাখার কথা বলেন৷ শোনা গিয়েছে, নিজের পরিচিত রেশমাকে ম্যানেজার হিসেবে রাখার জন্য সলমন নাকি সঞ্জু বাবাকে বিশেষ অনুরোধ করেছিলেন৷
কিন্তু এত অবধি সব ঠিকই ছিল৷ গোলমাল বাধল তারপরই!
সঞ্জু বাবা নাকি জেল থেকে ফিরে এসে দেখেছেন, রেশমা তাঁর পেশায় খুব খারাপভাবে নাক গলিয়েছেন৷ তাঁর অভিনয়ের পারিশ্রমিকও না কি অজান্তেই অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন রেশমা৷
আর এতেই কেরিয়ারের ক্ষতি হয়েছে সঞ্জয়ের৷ বেজায় চটেছেনও তিনি৷ সলমন তাঁকে এহেন মহিলার পাল্লায় কেন ফেললেন তাও নাকি জানতে চাইছেন সঞ্জু৷
যদিও এই মনোমালিন্যের বিষয়ে মুখ খুলতে চাননি কেউই!
কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে?
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের