সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের রাতে ‘মির্জা’র টিজার শেয়ার করেছিলেন। সোশাল মিডিয়ায় লাইভ করে ফ্যানেদের সঙ্গে বলেছিলেন কথা। তার পরই হাসপাতালের ছবি শেয়ার করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জানালেন অস্ত্রোপচারের খবর। আর এতেই উদ্বিগ্ন তারকার অনুরাগীরা।

আসলে মির্জার শুটিং ফ্লোরে পায়ে চোট পেয়েছিলেন অঙ্কুশ। জানা যায়, কেবলের সাহায্যে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে মালাইচাকিতে চোট পান তারকা। এই যন্ত্রণা সহ্য করেই প্রায় ৯৮ শতাংশ শুটিং শেষ করেন। তবে এবারে অস্ত্রোপচার করাতে হয়েছে।
[আরও পড়ুন: দুই হাতে কুঠার নিয়ে কয়লাখনিতে দেব, ছবি পোস্ট করে দিলেন বড় খবর ]
হাসপাতাল থেকে ছবি শেয়ার করে অনুরাগীদের আশ্বস্ত করেছেন অঙ্কুশ। অভিনেতা লিখেছেন, “আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদে আমি ভাঙা পা ও প্রবল যন্ত্রণা নিয়েই দুরন্ত অ্যাকশন দৃশ্য সমেত মির্জার ৯৮ শতাংশ শুটিং শেষ করতে পেরেছি। ব্যথা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যেত শুধু একটা চিন্তা আমায় থামতে দেয়নি — ‘আমি আমার দর্শকদের নিরাশ করতে পারি না।’ শেষ পর্যন্ত আমার পায়ের অপারেশন হল, আর কয়েক দিনের মধ্যেই ভালো হয়ে যাব। কারণ, বাংলার বিগেস্ট ডান্স নাম্বারের জন্য আমাকে তৈরি হতে হবে…সবাইকে ভালোবাসা।”
View this post on Instagram
উল্লেখ্য, অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রথম ছবি ‘মির্জা’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তারকা। এছাড়াও টিজারে নজর কেড়েছেন ঐন্দ্রিলা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋষি কৌশিক, শোয়েব কবীর, প্রিয়া মণ্ডল, শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা। আসন্ন ইদেই সিনেমা হলে মুক্তি পাবে ‘মির্জা: পার্ট ১ জোকার’ (Mirza Movie)।
[আরও পড়ুন: ‘জগদ্ধাত্রী’, ‘ফুলকি’ না ‘নিমফুলের মধু’, এবার TRP তালিকায় কোন সিরিয়াল এগিয়ে?]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’
-
EXCLUSIVE: পুজোর পরেই ভোট ইমপায়, বদলের টলিউডে ফিরবে ঐক্য?
-
২০ বছরের বঞ্চনা! বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বাঁকুড়ায় পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন
-
জাল নথি দেখিয়ে চাকরি! দুই ‘ভুয়ো’ চিকিৎসককে বহিষ্কার করল রাজ্য সরকার
-
সাংসদ কি এবার কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতির্ময়? টানা ৪ বার রাজ্য বিজেপির পদপ্রাপ্তিতে তুঙ্গে জল্পনা