সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস শুরু হওয়া মানেই বিনোদুনিয়ায় নতুন ঝড়৷ কোন মুখ কী কাজে চমকে দেবে আর সঞ্চালক সলমন কেমন করে সব সামলাবেন, তা জানতে টিভির পর্দায় চোখ রাখেন দর্শকরা৷ এবারের সিজনের শুরুতেই সকলের নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি মোনালিসা৷
কে এই মোনালিসা? আসলে তিনি অন্তরা বিশ্বাস৷ বাঙালি এই কন্যা অবশ্য ভোজপুরি ছবির নায়িকা হিসেবেই বেশি পরিচিত৷অভিনয় দুনিয়ায় পা রাখার আগে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি৷ প্রায় শ’খানেক ভোজপুরি ছবিতে কাজ করেছেন তিনি৷ তবে বাংলা, ওড়িয়া ও হিন্দি ছবির দুনিয়াতেও মোটামুটি চেনা মুখ তিনি৷ বলিউডে পা রেখেছিলেন ‘ব্ল্যাকমেল’ নামে একটি ছবিতে৷ বিপরীতে ছিলেন অজয় দেবগণ ও সুনীল শেট্টি৷ পরে পাকাপাকিভাবে দক্ষিণী ছবির দুনিয়াতেই চলে যান অন্তরা৷ এবং এই মুহূর্তে ভোজপুরি ছবিতে সবথেকে আলোচিত বা সমালোচিত অভিনেত্রী তিনিই৷

এই অন্তরার বিগ বস-এ যোগ দেওয়া নিয়ে গোড়া থেকেই ছিল যথেষ্ট উত্তেজনা৷ এই প্রথমবার অবশ্য এই শোয়ে অংশ নিচ্ছেন না অন্তরা৷ বিগ বসের সিক্সথ সিজনেও দেখা গিয়েছিল তাঁকে৷ তবে সবথেকে বেশি আলোড়ন তিনি তুলেছেন এ বছরই৷

গত সিজনে শোয়ের টিআরপি আশানুরূপ ছিল না৷ তাই এবারের ফর্ম্যাটে বেশ কিছু পরিবর্তন এনেছে চ্যানেল কর্তৃপক্ষ৷ শোয়ে সেলেবদের পাশাপাশি বেশ কয়েকজন সাধারণ মানুষও রয়েছেন বিগ বসের ঘরে৷
তবে ফর্ম্যাট যাই হোক না কেন, শোয়ের জনপ্রিয়তা ইতিমধ্যেই কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন মোনালিসা ওরফে অন্তরা৷ শো শুরু হওয়ার আগে থেকেই আলোচনা তুঙ্গে ছিল তাঁকে নিয়ে৷ শো শুরু হওয়ার পর তো তাঁর লাস্যে প্রায় বেসামাল বিগ বাড়ি৷ তাঁকে তুরুপের তাস করে যে বিগ বসের ঘরে অনেক চমক অপেক্ষা করছে এমনটাই প্রত্যাশা শো কর্তৃপক্ষর৷ শরীরী আবেদন-হাস্য-লাস্যে প্রত্যাশামতো গোড়া থেকেই অনুষ্ঠানে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়িয়ে দিয়েছেন অন্তরা৷ আর এ তো সবে ট্রেলার৷ পিকচার থুড়ি সিজন আভি বাকি হ্যায়!

সর্বশেষ খবর
-
ভোরবেলা মোদিকে ফোন করতে চান ট্রাম্প! ‘বন্ধুরা এরকমই’, মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
-
এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি ইন্ডিয়ার, সই করল ‘দলছুট’ আপ-ডিএমকেও
-
প্রেমের টানে ধর্মান্তর, দাড়ি কেটে ইসলাম ছেড়ে হিন্দু হলেন উত্তরপ্রদেশের যুবক, গ্রেপ্তার প্রেমিকা
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা