Bhutopurbo

এবার বড়পর্দায় চিরকালীন বাংলা অলৌকিক সাহিত্য, টিজারের পরতে পরতে গা ছমছমে রহস্য

সদ্য মুক্তি পাওয়া 'ভূত'পূর্বর টিজার দেখে গায়ে কাঁটা দেবে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৫, ১৭:০৪

options
link
এবার বড়পর্দায় চিরকালীন বাংলা অলৌকিক সাহিত্য, টিজারের পরতে পরতে গা ছমছমে রহস্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা ঝমঝমিয়ে বৃষ্টির সন্ধ্যা, চা আর তেলেভাজা নিয়ে লোডশেডিংয়ে ভূতের গল্প শোনা কিংবা পড়া বাঙালির এই অভ্যাস আদি ও অকৃত্তিম। যদিও অনেকে একসঙ্গে থাকলে আড্ডা আর ভূতের গল্পটাই মূলত জমে ওঠে। তাই বলাবাহুল্য ভূত নিয়ে অভূতপূর্ব চর্চা বাঙালির চেয়ে মনে হয় বেশি ভালো কেউ পারে না। আর তাতে বিভিন্ন সময় রসদ জুগিয়েছে বাংলা সাহিত্য। এবার সেরকমই বাংলা সাহিত্য নির্ভর ভূতের ছবি ‘ভূত’পূর্ব আসতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির টিজার।

Advertisement

‘ভূত’পূর্ব ছবিতে মূলত তুলে ধরা হয়েছে একরাতের তিনটি গল্প। ষাটের দশকের শেষভাগে এক বৃষ্টিভেজা সন্ধ্যার গল্পই পাবে দর্শক এই ছবিতে। তিনজন কথক, আর এক অভিন্ন রহস্যের গল্প বোনা হয়েছে এই ছবিতে। ছবিতে দেখা যাবে একটা বাড়িতে তিনজনের আড্ডা জমে ওঠে, আর সেই আড্ডার মধ্যেই খুলে যায় তিনটি ভিন্ন কাহিনির পাতা। প্রথম গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মণিহারা’। দ্বিতীয় গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, ‘তারানাথ তান্ত্রিক’। তৃতীয় গল্প মনোজ সেনের ‘শিকার’। আর এই তিনটি গল্পের মিশেলে তৈরি হয়েছে কাকলি ঘোষ ও অভিনব মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি ‘ভূত’পূর্ব।

Advertisement

যেখানে রবি ঠাকুরের ‘মণিহারা’র বনেদি ব্যবসায়ী ফণীভূষণ সাহা ও তার স্ত্রীর গয়নার প্রতি লোভের কারণে এক মর্মান্তিক পরিণতি উঠে আসবে। দ্বিতীয় গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তারানাথ তান্ত্রিক’ অবলম্বনে এক তান্ত্রিকের অলৌকিক অভিজ্ঞতা, গৃহত্যাগ ও মাতু পাগলির দীক্ষালাভের রহস্যময় অধ্যায় উঠে আসবে। আর শেষ বা তৃতীয় গল্প ‘শিকার’, যেখানে ইন্দো-চিন যুদ্ধোত্তর সময়ে অপরাধ জগতের অন্ধকারে প্রবেশ করে এক শিক্ষিত যুবক পূর্ণেন্দু সেই রহস্য দানা বাঁধবে। ছবির প্রতিটি গল্পই আপাতদৃষ্টিতে প্রথমে আলাদা মনে হলেও শেষে এসে তাদের মধ্যে সূক্ষ্ম এক যোগাযোগ রয়েছে দেখা যায়।

Advertisement

ছবির টিজারজুড়ে রয়েছে একটা গা ছমছমে ব্যাপার। এক বিশাল রাজবাড়ির অন্দরে ঘটে চলা একের পর এক বিষয়ের ঝলক ফুটে উঠেছে ট্রেলারে। ছবিতে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য, সন্দীপ্তা সেন, রূপাঞ্জনা মিত্র, সুহোত্র মুখোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক প্রমুখ।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.