সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, আর নিজেদের সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করছেন না বিরাট কোহলি৷ অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রেমের দ্বিতীয় ইনিংসটা চুটিয়েই উপভোগ করতে চান ভারতের এই ক্রিকেট তারকা৷ সম্প্রতি প্রেমিকার সঙ্গে দেখা করতে রীতিমতো প্রাগ সফরে চলে গেলেন বিরাট৷ বর্তমানে অনুষ্কা তাঁর নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন প্রাগে৷ আর তাই প্রেমিকাকে সারপ্রাইজ দিতে রীতিমতো শুটিং ফ্লোরে হাজির বিরাট৷
কিন্তু এমন তথ্য ফাঁস হল কী করে?

বিরাটের এক ভক্ত সম্প্রতি নিজের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের প্রিয় তারকার সঙ্গে একটি ছবি আপলোড করেছেন৷ ইনস্টাগ্রামের সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন, “নতুন মাস্টার ব্লাস্টারের সঙ্গে, ধন্যবাদ অনুষ্কা শর্মা এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দী করার জন্য৷”
জানা গিয়েছে বিরাটের ভক্ত নাকি অনুস্কার সঙ্গেও ছবি তুলতে চেয়েছিলেন৷ কিন্তু অনুষ্কা সেই প্রস্তাবে রাজি হননি৷
প্রসঙ্গত, অনুষ্কা শর্মা এবং শাহরুখ খান বর্তমানে চেক রিপাবলিকে ইমতিয়াজ আলির নতুন ছবির শুটিং করছেন৷ আর সেখানেই বিরাটের উপস্থিতি যেন অনুষ্কার কাজের ফাঁকে প্রেম করার ইচ্ছাকে উসকে দিল বেশ খানিকটা৷
সর্বশেষ খবর
-
পরকীয়ার জের, তরুণীকে ‘খুনে’র পর টুকরো করে স্যুটকেসে! দোষী সাব্যস্ত ব্যাঙ্ক ম্যানেজার
-
নথি দিচ্ছিলেন না স্বামী, অন্নপূর্ণার ফর্ম নিয়ে অশান্তি! স্ত্রীকে খুন করে আত্মঘাতী ব্যক্তি
-
পেনাল্টি বক্সের সামনে অর্ধগোলাকৃতি জায়গা, কী কাজ ‘ডি বক্সে’র? বিশ্বকাপের মাঝে জানুন খুঁটিনাটি
-
যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে খোদ রাশিয়া! ‘পরিস্থিতি গুরুতর’, মানলেন পুতিন
-
শান্তিপুরে স্কুলের ছাদে বোমা! স্কুল চত্বরে ‘সমাজবিরোধীদের ঠেক’, নিরাপত্তার দাবিতে সরব কর্তৃপক্ষ