সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এর আগে যে তাঁদের বিয়ের গুজব রটেনি, তেমনটা নয়! যে কোনও বিখ্যাত জুটিকে ঘিরেই এরকম খবর মাঝেমধ্যেই রটতে থাকে। কিন্তু, এবারে আর গুজবের কোনও স্থান নেই! পারিবারিক সূত্রে জানা গিয়েছে- ২০১৭ সালের পয়লা জানুয়ারি বাগদানপর্বটি সেরে ফেলছেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি।
সত্যি বলতে কী, এই বাগদানটি নীরবে, স্রেফ দুই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য দেরাদুনে বেড়াতে গিয়েছেন বিরুষ্কা। সেখানেই এখন রয়েছেন তাঁরা তাঁদের পরিবারের সঙ্গে। জানা গিয়েছে, আপাতত খুব ছিমছামভাবে হলেও তাঁদের বাগদানের প্রস্তুতি নিচ্ছে দুই পরিবার। অনুষ্কা শর্মার পরিবার এখন রয়েছেন দেরাদুনেই! বিরাট কোহলির পরিবারের সবাইও দিন দুয়েকের মধ্যেই হাজির হচ্ছেন সেখানে।

সব মিলিয়ে, দুই পরিবারেই এখন ছেলে-মেয়ের বিয়ে নিয়ে উত্তেজনা তুঙ্গে। খবর আসছে, বাগদানের মাসকয়েকের মধ্যেই না কি বিয়েটা সেরে ফেলতে পারেন বিরুষ্কা। জীবনের এই নয়া ইনিংস নিয়ে স্বাভাবিকভাবেই আনন্দে রয়েছেন তাঁরা। খোশমেজাজে ঘুরছেন পাহাড়ে, পোস্ট করছেন এক সাধুর সঙ্গে ছবি, নায়িকার ময়ূরকে খাওয়ানোর ভিডিও!
আপাতত সেই ছবি আর ভিডিওই এখানে তুলে ধরা হল! বাগদানের ছবি-ভিডিও তাড়াতাড়িই আসছে- নিশ্চিন্ত থাকাই যায়!
সর্বশেষ খবর
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?
-
‘এটা তো হওয়ারই ছিল’, হলিউডে সুযোগ পেয়েই কেন এমন বললেন বঙ্গতনয়া সায়নী?
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ