সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজক হিসাবে ‘ফিল্লাওরি’ তাঁর দ্বিতীয় ছবি। কিন্তু ভূত হিসাবে এই প্রথম। শুনে অবাক হচ্ছেন? আজ্ঞে হ্যাঁ। অভিনেত্রী অনুষ্কা শর্মার দ্বিতীয় প্রযোজনা ‘ফিল্লৌরি’-তে ভূতের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ভূত ঠিক নয়! অতৃপ্ত আত্মা। কপালের বশে যাঁর বিয়ে হয়ে যাবে জলজ্যান্ত এক মানুষের সঙ্গে। তারপর?

তারপর ভূত আর মানুষের এই আজব দাম্পত্যের প্রেক্ষাপটেই এগোতে থাকে গল্প। একদিকে ভূত স্ত্রী’র ভয়ে কাঁটা স্বামী এবং তাঁর মানবী বাগদত্তা। মাঙ্গলিক হওয়ার দোষ কাটাতে গিয়ে হয়েছিল গাছের সঙ্গে বিয়ে। কিন্তু গাছের মধ্যে আস্তানা করে থাকা অশরীরী যে নিজের বিয়ে হয়েছে ভেবে নেবেন এমনটা তো কেউ ভাবেনি! অগত্যা অশরীরী স্ত্রী তাঁর স্বামীর দ্বিতীয় বিয়েতে চরম বাগড়া দিতে থাকেন।
প্রশ্ন জাগে আত্মার মুক্তি হয়নি কেন? কোন না পাওয়া থেকে এখনও ইহলোকের মায়া ত্যাগ করতে পারেননি তিনি? এই প্রশ্নের মধ্যে দিয়ে গল্প অতীতের খাতে বয়ে যায়। উঠতি গায়কের সঙ্গে যুবতীর প্রেম এবং সেই প্রেমের মাঝেই বাধা – এই ভাবেই অতীত এবং বর্তমানকে এক সুতোয় বেঁধেছে অনুস্কার নতুন ছবি ‘ফিল্লৌরি’।
সম্প্রতি মুক্তি পেল ছবিটির ট্রেলার। ছবিটিতে অনুষ্কা শর্মা ছাড়াও অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং সুরজ শর্মা।
দেখে নিন ছবির ট্রেলারটি।
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের