সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলে আকায়ের জন্ম হওয়ার পর থেকে লন্ডনেই ছিলেন অনুষ্কা শর্মা। এমনকী, গত জানুয়ারি মাসে অনুষ্কাকে দেখতে লন্ডনেও উড়ে গিয়েছিলেন বিরাট কোহলি। তবে বিরাট এখন আইপিএল খেলায় মত্ত। ঠিক এই সময় আচমকাই ভারতে এসে হাজির হলেন অনুষ্কা শর্মা। মঙ্গলবার সকাল সকাল মুম্বই বিমানবন্দরে পা রাখতেই ছবি শিকারিরা ছেঁকে ধরল অনুষ্কাকে। জানা গিয়েছে, অনুষ্কার কোলে ওই সময় ছিল ছোট্ট আকায়। তবে পাপারাজ্জিদের অনুষ্কা অনুরোধ করেছেন, ছবি না তুলতে। ছবি শিকারিরাও কথা রেখেছেন বিরাটপত্নীর।
সোশাল মিডিয়া থেকে প্রায় নিজেকে দূরে সরিয়ে ফেলেছিলেন অনুষ্কা। তাঁর শেষ পোস্ট ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ। সেই পোস্টেই ছেলের মা হওয়ার খবর জানিয়ে ছিলেন অনুষ্কা। এমনকী, একই পোস্টে ছেলের নামও জানিয়ে ছিলেন অনুষ্কা। মাঝে কেটে গিয়েছে একমাস সময়। ইনস্টাগ্রামে ফিরলেন অনুষ্কা। পোস্ট করলেন তাঁর ঝকঝকে ছবি। তবে ইনস্টাগ্রামে ফিরেও, অনুরাগীদের হতাশ করলেন তিনি। বিরুষ্কা ভক্তরা অধীর আগ্রহে বসে ছিল বিরাটপুত্রর মুখ দেখার জন্য, অনুষ্কা কিন্তু মেয়ে ভামিকার মতো, ছেলে আকায়েরও মুখ লুকিয়ে রাখলেন। আসলে অনুষ্কা শর্মা একটি বিজ্ঞাপনী পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। একটি মোবাইল ফোন সংস্থার জন্যই ছবিটি পোস্ট করেছেন তিনি। সেই কারণেই হয়তো ব্যক্তিগত সব কিছুকে সোশাল মিডিয়া থেকে আপাতত দূরেই রেখেছেন তিনি।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: মুখে মাস্ক, চোখে হতাশা, আচমকা কী হল হিনা খানের? অভিনেত্রীর পোস্টে উদ্বিগ্ন অনুরাগীরা]
২০১৭ সালে অভিনেত্রী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ভারত অধিনায়ক। ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবার বাবা-মা হওয়ার স্বাদ পান বিরুষ্কা। সংসার আলো করে আসে ভামিকা। সেবার অবশ্য সন্তান জন্মানোর আগেই অনুরাগীদের আগাম খবর দিয়েছিলেন তারকা দম্পতি। তবে এবার স্পিকটি নট ছিলেন তাঁরা। অনেকে আন্দাজ করলেও তাঁরা প্রকাশ্যে কিচ্ছুটি জানাননি। এমনকী ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন কোহলি। তখনই জল্পনা জোরালো হয়। এই মুহূর্তে ছেলে ও মেয়েকে নিয়েই দিব্যি দিন কাটছে অনুষ্কা শর্মার।
[আরও পড়ুন: ভোটের মুখে লোকসভায় আয়ুষ্মান খুরানা, ব্যাপার কী? ]
সর্বশেষ খবর
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…
-
এবার রেলপথে জুড়বে ভারত-রাশিয়া! মধ্যপ্রাচ্যকে বাইপাস করে ব্লুপ্রিন্ট সাজাচ্ছে মস্কো
-
লক্ষ্য ১৫ আগস্ট! কাঁটাতার দিতে নদিয়া সীমান্তে ১২৭ একর জমি হস্তান্তরের পথে প্রশাসন