Aparajita Adhya

শাশুড়ির ঠোঁটে ঠোঁট! জন্মদিনের ছবি পোস্ট করে অপরাজিতা লিখলেন, ‘আমার লাইফলাইন’

অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৮:৩৫

options
link
শাশুড়ির ঠোঁটে ঠোঁট! জন্মদিনের ছবি পোস্ট করে অপরাজিতা লিখলেন, ‘আমার লাইফলাইন’
জন্মদিনে শাশুড়ির ঠোঁটে ঠোঁট অপরাজিতা আঢ্যর।
সৌজন্য: সোশাল মিডিয়া

শাশুড়ি-বউমার সম্পর্ক বরাবরই চর্চায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, আক্রমণ-পালটা আক্রমণের মধ্যে দিয়েই কেটে যায় জীবন। কিন্তু অভিনেত্রী অপরাজিতা আঢ্যের (Aparajita Adhya) ক্ষেত্রে বিষয়টা একেবারেই আলাদা। বরাবর শাশুড়ি মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ লোকের ঈর্ষার কারণ হয়েছে। এবার নিজের জন্মদিনে ছক ভেঙে শাশুড়ির ঠোঁটে ঠোঁট রাখলেন অপরাজিতা। পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি পোস্ট করে লিখলেন, ‘এরা আমার লাইফলাইন।’

Advertisement
Aparajita Adhya celebrates her birthday with family
জন্মদিনে স্বামীর সঙ্গে একফ্রেমে অপরাজিতা আঢ্য। ছবি-সোশাল মিডিয়া।

কাজ ও ব্যক্তিগত জীবন খুব সুন্দর করে ব্যালান্স করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। স্ক্রিনে তাঁর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন কাড়েন, তেমনই লক্ষ্মীপুজোয় একেবারে ‘লক্ষ্মীমন্ত’ বউমা হয়ে নিজের হাতে যাবতীয় আয়োজন সারেন। তাঁর মুখে বরাবর শোনা যায়, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা কীভাবে তাঁকে আগলে রাখে সেকথা। স্বাভাবিকভাবেই শনিবার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের সঙ্গেই জন্মদিন উদযাপন করেন তিনি।

Advertisement

 

Advertisement

গোলাপি রঙের একটি গাউনে সেজেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল মুকুট। তার জন্য ড্রেসিং টেবিলের আদলে তৈরি কেকটি নিঃসন্দেহে সকলের নজর কেড়েছে। উদযাপনের পরই সোশাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেন অভিনেত্রী। তার মধ্যে সকলের নজর কেড়েছে শাশুড়ি মায়ের সঙ্গে অভিনেত্রীর মিষ্টি ছবি। সেখানে শাশুড়ির ঠোঁটে ঠোঁট রেখেছেন অপরাজিতা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ আমার জন্মদিন…। ফ্রেমে যারা আছে, তারাই আমার লাইফলাইন। বৃষ্টিতে ছাতা, অন্ধকারে প্রদীপ। হতাশায় নিঃশব্দ আশ্রয়। আর যারা ছবিতে নেই, তাঁরা হৃদয়ের গভীরতম আলো হয়ে আছে। নিঃশর্ত, নীরব, অনন্ত। আজ কৃতজ্ঞতার দিন। আমার লাইফলাইনদের জন্য, যাদের ভালোবাসায় আমি প্রতিদিন নতুন করে জন্মাই।’ এই পোস্টেই অভিনেত্রীকে শুভেচ্ছায় ভাসিয়েছেন অনুরাগীরা। শাশুড়ি মায়ের সঙ্গে তাঁর এই মিষ্টি সম্পর্ক যেন এমনই থাকে, সেই কামনাও করেছেন অনেকেই।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.