AR Rahman

‘রামায়ণ’-এর প্রচারের আগে শান্তির সন্ধানে এ আর রহমান! সোশাল মিডিয়া থেকে ‘বাণপ্রস্থ’ ঘোষণা সুরকারের

সম্প্রতি চেন্নাইয়ের বুকে এক লাইভ কনসার্টে এই নিয়ে খোলাখুলি কথা বলেন এ আর রহমান। বিশদে জানান এর কারণও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:২১

options
link
‘রামায়ণ’-এর প্রচারের আগে শান্তির সন্ধানে এ আর রহমান! সোশাল মিডিয়া থেকে ‘বাণপ্রস্থ’ ঘোষণা সুরকারের
এ আর রহমান। ছবি: সোশাল মিডিয়া।

মুসলিম হওয়ার কারণে বলিউডে দীর্ঘ আট বছর কাজ পাননি। এমন মন্তব্য করে সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন কিংবদন্তি সুরকার এ আর রহমান। তাঁর এই মন্তব্যের পর থেকেই উত্তাল হয়ে ওঠে বিনোদুনিয়া। তাঁর এই মন্তব্যের পর সরব হন তারকারাও। তাঁরা ফুৎকারে ওড়ান রহমানের এই দাবি। এই নিয়ে নেটপাড়াতেও কম জলঘোলা হয়নি। এবার শান্তির সন্ধানে সোশাল মিডিয়া থেকে ‘বাণপ্রস্থ’ ঘোষণা করলেন কিংবদন্তি সুরকার।

Advertisement

সম্প্রতি চেন্নাইয়ের বুকে এক লাইভ কনসার্টে এই নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। মঞ্চ থেকেই জানান, আপাতত ‘ডিজিটাল ডিটক্স’ করতে চান তিনি। বিশদে জানালেন এর কারণও। আসলে ২০২৬ সালের মার্চ মাস থেকেই শুরু হবে নানা প্রচারমূলক অনুষ্ঠান। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন এ আর রহমান। যদিও তিনি একা নন, অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারও সামলাবেন এই ছবির সঙ্গীতের দায়িত্ব। আর তাই এক বড় দায়িত্বই যে রয়েছে তাঁর কাঁধে এ কথা বলাই বাহুল্য। এককথায় বলা যায় এই সময়টা যেন তাঁর সাধনার সময়। তাই সোশাল মিডিয়ার নানা ঘটনা, কুমন্তব্য যাতে এ আর রহমানের অধ্যাবসায়ে অন্তরায় না হয়ে দাঁড়ায় তাই এমন সিদ্ধান্ত তাঁর। যদিও পাকাপাকিভাবে নয়, শুধুমাত্র আগামী চল্লিশ সপ্তাহ পর্যন্ত নিজেকে ‘ডিজিটাল ডিটক্স’ করতেই এমন পরিকল্পনা নিয়েছেন এ আর রহমান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
AR Rahman says about his 'communal' remark
ধর্মীয় মেরুকরণের মন্তব্য নিয়ে ফের বিস্ফোরক সাফাই রহমানের। ছবি: সংগৃহীত

পাকাপাকিভাবে নয়, শুধুমাত্র আগামী চল্লিশ সপ্তাহ পর্যন্ত নিজেকে ‘ডিজিটাল ডিটক্স’ করতেই এমন পরিকল্পনা নিয়েছেন এ আর রহমান।

সোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখে সকলকে তিনি বড়সড় চমক দেবেন বলেই ধারণা করা হচ্ছে। এমনকী তা যে ভারতীয় বিনোদুনিয়াতেও নতুন চমক হবে এমন ধারণাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ ছাড়াও রয়েছেন সানি দেওল-সহ আরও অনেকে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন