সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদু মস্ত মানুষ। গোটা দেশ তাঁর সামনে শ্রদ্ধায় নতজানু। শুধু সিনে ইন্ডাস্ট্রি নয়, সারা দেশের কাছেই তিনি বড়মাপের ব্যক্তিত্ব। কিন্তু খুদে আরাধ্যার কাছে দাদু তো শুধুই খেলার সঙ্গী। তাই বর্ষশেষ আর বর্ষবরণের আনন্দ মুহূর্তে নিজের মনের মতো করেই দাদুকে সাজাল আরাধ্যা।
[ পোশাকের বাহারে স্টাইল স্টেটমেন্টে বছর মাতালেন যে নায়িকারা ]

বছর শেষ আর শুরুর মুহূর্তটায় সকলেই নানারকম আনন্দে মেতে ওঠেন। আরধ্যা খেলায় মেতেছিল দাদুর সঙ্গে। দাদুকে নিজের মতো করে সাজিয়ে তোলাই ছিল লক্ষ্য। আর তাই নিজের মাথা থেকে টায়রা হেয়ার ব্যান্ডটি খুলে সে দাদুর মাথায় পরিয়ে দিয়েছে। বিগ বি-র অবশ্য তাতে কোনও আপত্তি নেই। নাতনির সাজে সেজে বরং খুশিই হয়েছেন। তারপর চলেছে সেলফি সেশন। দাদু নাতনি মিলে দেদার সেলফি তুলেছেন। নানা মুডে। আর সে ছবি পোস্ট কেই ফ্যানদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।
[ গার্লফ্রেন্ডকে পিঠে নিয়ে শরীরচর্চায় মিলিন্দ, ভাইরাল ভিডিও ]

আসলে, কাজ-ব্যস্ততা তো থাকেই। তবু জীবনের প্রাপ্তি বোধহয় এই ছেলেমানুষিগুলোই। নাতনির সঙ্গে বিগ বি-র ছবি জুড়ে মাখামাখি সেই নিষ্পাপ ছেলেমানুষি। নির্ভেজাল আনন্দ। বছর শুরুর এর থেকে ভাল মুহূর্ত আর কী হতে পারে! এদিন নিজের ব্লগেও সে কথা উল্লেখ করেছেন বিগ বি। জানিয়েছেন, বাড়িতে সময় কাটানোর থেকে ভাল মুহূর্ত আর নেই। আর তা আরও রঙিন করে তুলেছিল নাতি-নাতনিরাই। দুই নাতনির ছবিও পোস্ট করেছেন তিনি। আরাধ্যা তো দাদুর মাথায় টায়রা পরিয়ে হেসেই খুন। দাদুকে ওই অবস্থায় দেখে তার এত মজা লেগেছে যে হাসি চাপতে পারেনি। এ তো গেল দাদুর সঙ্গে খুনশুটি, বাড়ির সবার জন্য গ্রিটিংস কার্ডে শুভেচ্ছাও জানিয়েছে আরাধ্যা। এ যেমন ঘরের জগত, তেমনই আছে বাইরের পৃথিবীও। নতুন বছরে তাও ভোলেননি বিগ বি। ভক্তদের উচ্ছ্বাস, ভালবাসাই যে পাথেয় তা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন তাঁদেরও।
[ ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে মোদিকে শ্রদ্ধা, জানেন কীভাবে? ]
সর্বশেষ খবর
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের
-
খেয়াল রাখতে হবে অভিযোগকারিণীর মানসিক দিকটিও, লালবাজারে বিশেষ প্রশিক্ষণ ১৮৩ মহিলা পুলিশকে