সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত সহজে কি আর পুরনো প্রেম ভোলা যায়! তার উপর যদি মালাইকার মতো প্রেমিকা হয়, তাহলে ভোলা আরও হয় কঠিন। হ্য়াঁ, এমনই অবস্থা অর্জুন কাপুরের। আর তাই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য শেষ চেষ্টা করেছিলেন অর্জুন। প্রাক্তনকে রাত ৩ টে নাগাদ ফোন করেছিলেন বলিউডের ‘ইশকজাদা’!
কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন অর্জুন (Arjun Kapoor)। সেখানেই এক প্রশ্নে অর্জুন জানালেন, কিছু না ভেবেই একবার রাত ৩ টে নাগাদ প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিলেন। তবে শুধুই ফোন করেই ক্ষান্ত দেননি অভিনেতা। প্রাক্তনের সঙ্গে দীর্ঘ আলাপচারিতাও করেছিলেন তিনি। তবে এই ঘটনার কথা বললেও, সেই প্রাক্তনের নাম গোপনই রেখেছিলেন অর্জুন।
তবে এই গল্পে রয়েছে মজার একটা টুইস্ট। এই পডকাস্ট টেলিকাস্ট হওয়ার পরই হঠাৎই সোশাল মিডিয়ায় মালাইকার একটা পোস্ট। আর সেই পোস্টের মধ্যে দিয়ে অর্জুনকে নতুন খোঁচা দিয়েছেন মালাইকা! এমনটাই মত নেটপাড়ার।
মালাইকা কী লিখেছেন এই পোস্টে?
View this post on Instagram
মালাইকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে স্পষ্টই লিখলেন, ”আমাকে যাঁরা ভালোবাসেন না, তাঁদের নিয়ে চিন্তা করার সময় নেই। আমাকে যাঁরা ভালোবাসে, তাঁদের নিয়েই থাকতে চাই।”
অর্জুন কাপুর তো বহু আগেই জানিয়ে দিয়েছেন, তিনি ‘সিঙ্গল’। মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপের পর তাঁর জীবনে কেউ নেই। আর এবার মালাইকা জানালেন তাঁর প্রেম জীবনের কথা। অর্জুনের মতো স্পষ্ট বললেও, আকার-ইঙ্গিতে মালাইকা জানিয়ে দিলেন তাঁর জীবন প্রেমিকের অস্তিত্ব আছে কিনা!
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা। তবে মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। এবারও করলেন তাই। সম্প্রতি ইনস্টা স্টোরিতে মালাইকা লিখলেন, তাঁর সম্পর্কের স্টেটাস। যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্যে দিয়েই উড়িয়ে দিয়েছেন। মালাইকা যে ছবিটি আপলোড করেছেন, সেখানে রয়েছে তিনটি অপশন, ইন আর রিলেশনশিপ আর সিঙ্গল এবং হাসির ইঙ্গিত। মালাইকা বাছলেন শেষের অপশনই!
মালাইকা অরোরার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকেই অর্জুনের মন কেমন। রোহিত শেট্টির ‘সিংহম এগেইন’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেলেও, অর্জুনের হেলদোল নেই। বরং অর্জুন ডুবে রয়েছেন এক মনখারাপের দিনরাত্রিতেই।
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের