Aryan Khan

জেলের খাবার মুখে তুলছেন না আরিয়ান, খাচ্ছেন শুধু জল আর বিস্কুট!

ছেলেকে দ্রুত জেলে থেকে বের করার জন্য আইনজীবী বদল করেছেন শাহরুখ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০২১, ০৯:০২

options
link
জেলের খাবার মুখে তুলছেন না আরিয়ান, খাচ্ছেন শুধু জল আর বিস্কুট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারও ঘরে ফেরা হল না শাহরুখপুত্র আরিয়ান খানের (Aryan Khan)। আপাতত জামিনের শুনানি স্থগিত রাখা হল। বৃহস্পতিবার ফের এনডিপিএস আদালতে শুনানি পর্ব চলবে। সম্প্রতি আইনজীবী সতীশ মানেশিন্ডের উপর থেকে আস্থা হারিয়েছেন শাহরুখ খান (ShahRukh Khan)। তাই ছেলেকে দ্রুত জেলে থেকে বের করার জন্য আইনজীবী বদল করেছেন শাহরুখ। আরিয়ানের আইনজীবী হিসাবে অমিত দেশাইকে নিয়োগ করেছেন তিনি। তবে আইনজীবী বদলেও যেন আরিয়ানের ভাগ্য ফেরাতে পারলেন না শাহরুখ। বুধবার রাতটাও আরিয়ান থাকলেন জেলেই।

Advertisement

ঝকঝকে মন্নত থেকে জেলের অন্ধকার ঘরে। আরিয়ান যেন ধৈর্য হারাচ্ছেন। খবর অনুযায়ী, আরিয়ান নাকি বেশ মনমরা হয়ে বসে রয়েছেন জেলের অন্ধকারে। গ্রেপ্তার হওয়ার পর জানা গিয়েছিল জেলের খাবারই খাচ্ছেন আরিয়ান। তবে গত কয়েকদিন নাকি জেলের কোনও খাবারই মুখে তুলছেন না। জামিন না পাওয়ায় কারণেই একেবারেই ভাল নেই আরিয়ান। সূত্রের খবর অনুযায়ী, আরিয়ান নাকি সকাল, বিকেল বিস্কুট আর জল খেয়েই থাকছেন।

Advertisement

[আরও পড়ুন: পুজো মণ্ডপে হাজির হয়েই কেঁদে ভাসালেন কাজল, কী হল অভিনেত্রীর!]

গত ২ অক্টোবর রাতে মুম্বই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ায় (Cordelia Cruise) রেভ পার্টি আয়োজনের খবর পান এনসিবি আধিকারিকরা। সেই অনুযায়ী যাত্রী সেজে প্রমোদতরীতে চড়েন তাঁরা। পার্টি শুরু হওয়ার পরই পুলিশ একে একে ১০ জনকে আটক করা হয়। মাদক কাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকে। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় শাহরুখপুত্রকেও। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।

Advertisement

ছেলের গ্রেপ্তারির খবরে স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ (Shah Rukh Khan) ও গৌরী। স্পেনে গিয়ে শুটিং স্থগিত করেন কিং খান। গ্রেপ্তারির দিন ঘণ্টায় ঘণ্টায় এনসিবি আধিকারিকদের সঙ্গে যোগাযোগও রাখেন শাহরুখ। আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিযুক্ত করেন তিনি। তা সত্ত্বেও জামিন পাননি আরিয়ান। সূত্রের খবর, তাতে কার্যত ক্ষুব্ধ কিং খান। তাই আরিয়ানের আইনজীবী বদল করেছেন তিনি। অমিত দেশাইকে নিয়োগ করা হয়েছে। গত ১১ অক্টোবর তিনি আরিয়ানের জন্য আদালতে গিয়ে জামিনের আরজি দাখিল করেন। তিনি বলেন, জামিনের আবেদন তদন্তের উপর নির্ভর করে না। এনসিবি (NCB) তদন্ত করতেই পারে। তবে প্রশাসনিক কারণে কোনও মুক্তি আটকাতে পারে না। অনেকেই আশা করেছিলেন বুধবার হয়তো জামিন পাবেন আরিয়ান। তবে গোটা দিন ধরে শুনানি চলার পর তা স্থগিত রাখা হল। বৃহস্পতিবার ফের শুনানি হবে।

[আরও পড়ুন: সৌরভকে সরিয়ে ‘দাদাগিরি’র সঞ্চালনায় অঙ্কুশ!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.