সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্মার শোকে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিনের উদযাপন থেকে নিজেকে বঞ্চিত রাখতে চান দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত। আম্মার শোকে এই বছর নিজের জন্মদিন উৎযাপন করতে চান না তিনি। আর তাই নিজের ভক্তদের কাছে এই দিনটিতে উদযাপন না করার আর্জি জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১২ ডিসেম্বর তালাইভার জন্মদিন। এই দিনটিতে তাঁর ভক্তরা রীতিমতো উৎসব পালন করেন তামিলনাড়ুতে। রাস্তায় রাস্তায় রজনীর পোস্টার এবং ব্যানার লাগানো হয়। সেখানকার মানুষ রীতিমতো উদযাপন করেন এই বিশেষ দিনটিতে।
কিন্তু আম্মার মৃত্যুতে শোকাহত রজনী এই বছর জন্মদিন উদযাপন করতে চান না। আর তাই ভক্তদেরও এই দিনে বিশেষ কোনও আয়োজন না করার আর্জি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত বছর ঠিক এই সময়ই তামিলনাড়ুতে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময়ও বন্যা বিধ্বস্তদের কথা মাথায় রেখেই নিজের জন্মদিন পালন থেকে বিরত থেকেছিলেন তালাইভা। এই বছরও আম্মার শোকে একই পথে হাঁটলেন তিনি।
সর্বশেষ খবর
-
বিদ্যুৎ বিভ্রাটে পচছে ফ্রিজারে রাখা মাংস-সবজি, এইভাবে ১ টাকার কয়েন রাখলেই কেল্লাফতে!
-
কেতুগ্রামে তৃণমূলের কার্যালয়ে রাজকীয় ঘর, রয়েছে খাট-বিছানা! উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণ
-
বাতাসে এখনও মৃত্যুর গন্ধ! ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা পেরোল ১৭০০
-
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
-
রাঁধুনিকে মারধর, ফোন কেড়ে নিয়ে হেনস্তা! পাঞ্জাব কিংস তারকার বিরুদ্ধে দায়ের এফআইআর