নিন্দুকেরা বলেন, ভোটে হারতেই তিনি নাকি ‘অমাবস্যার চাঁদ’! রাজনৈতিক কেরিয়ারের গোড়া থেকেই কটাক্ষ-সমালোচনা, এমনকী ট্রোল-মিমের শিকার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে তৎকালীন শাসকদল তৃণমূলের হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও জয়ের শিকে ছিঁড়েছিল বরানগরের উপনির্বাচনে। কিন্তু রাজ্যে পালাবদলের আবহে সেই কেন্দ্রে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হন অভিনেত্রী। এরপর থেকেই অন্তরালে সায়ন্তিকা। এদিকে বিগত কয়েক বছর ধরে দেব-জিতের নায়িকার ফিল্মি কেরিয়ারেও ভাঁটা। এবার সায়ন্তিকার (Sayantika Banerjee) ব্যক্তিগতজীবন, কেরিয়ার নিয়ে বড় ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর।
আরও পড়ুন:
ইমন চক্রবর্তী সঞ্চালিত ‘হইচই’-এর নতুন নন-ফিকশন শো ‘কর্মা ক্লিনিক’-এ যোগ দিয়েছেন সায়ন্তিকা। সেখানেই জ্যোতিষীর মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, এতদিন সাধারণ মানুষের কাছে ঠিক যেভাবে পৌঁছে গিয়েছিলেন, আবারও ঠিক সেই জায়গায় ফিরতে চান তিনি।…

ছাব্বিশের বিধানসভা ভোটে বিধ্বংসী হারের ‘রাজনৈতিক দায়িত্ব মুখের কথা নয়’ বলে নিজের শরীরচর্চায় মন দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তখন থেকেই অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়কের লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তন নিয়ে ফিসফাস! জুলাই মাসের মাঝামাঝিই জানা যায় যে, ‘হইচই’-এর নতুন কোনও প্রজেক্টের হাত ধরে ফিরতে চলেছেন তিনি। এবার সেই ওয়েব প্ল্যাটফর্মের শোয়েই নিজের ব্যক্তিগতজীবন, কেরিয়ার নিয়ে জ্যোতিষীর থেকে যে পরামর্শ পেলেন, তা চর্চায়! ইমন চক্রবর্তী সঞ্চালিত ‘হইচই’-এর নতুন নন-ফিকশন শো ‘কর্মা ক্লিনিক’-এ যোগ দিয়েছেন সায়ন্তিকা। সেখানেই জ্যোতিষীর মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, এতদিন সাধারণ মানুষের কাছে ঠিক যেভাবে পৌঁছে গিয়েছিলেন, আবারও ঠিক সেই জায়গায় ফিরতে চান তিনি। একথা শুনেই জ্যোতিষী সপাট সায়ন্তিকাকে বলেন, রাজনীতি আপনার জন্য সঠিক জায়গা নয়। জ্যোতিষীর কথা শুনেই বিমর্ষ হয়ে পড়েন অভিনেত্রী। তারপর?
যা শুনে গায়িকা-সঞ্চালিকার প্রতিক্রিয়ায় রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নায়িকার জীবনে এবার বসন্ত উঁকি দিতে চলেছে?
পালটা ইমন যখন ‘অনুঘটক’ হয়ে সায়ন্তিকার রাজনৈতিক কেরিয়ার ভরাডুবির কারণ জানতে চান, জ্যোতিষী জানান, এইমুহূর্তে নায়িকার জীবনে শনির দশা চলছে। তবে তাঁর ব্যক্তিগতজীবনে খুব শিগগিরিই বড় মোড় আসতে পারে। যা শুনে গায়িকা-সঞ্চালিকার প্রতিক্রিয়ায় রীতিমতো লজ্জায় লাল হয়ে যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি নায়িকার জীবনে এবার বসন্ত উঁকি দিতে চলেছে? এমন কৌতূহল অমূলক নয়। কারণ দীর্ঘ কয়েক বছর আগে টেলি-অভিনেতা জয় মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন সায়ন্তিকা। কিন্তু সেই সম্পর্ক অচিরেই অন্য মোড় নেয়। ২০১৮ সালে নায়িকাকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার হন জয়। তারপর থেকে আর অভিনেত্রী কোনও নতুন সম্পর্কে জড়াননি বলেই খবর। তবে কি এবার দীর্ঘ আট বছর বাদে সায়ন্তিকার ব্যক্তিগতজীবনে প্রেম ধরা দিতে চলেছে? সময়ের গর্ভেই লুকিয়ে উত্তর।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের