শম্পালী মৌলিক: ভারতীয় নাট্যজগতে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বাদল সরকার। তাঁরা বিভিন্ন কালজয়ী নাটকে আজও মুগ্ধ নাট্যপ্রেমীরা। বাংলা তথা ভারতীয় নাট্যজগতে তিনি নিয়ে এসেছিলেন অন্য এক জোয়ার। আর তাই তাঁর পরবর্তী প্রজন্মের পরিচালকেরাও বড়পর্দায় কাজের ক্ষেত্রেও তাঁর উপর অগাধ আস্থা রাখতে শুরু করেছেন। তার প্রমাণ মিলছে ‘বল্লভপুরের রূপকথা’ নাটকের সফল ও জনপ্রিয় চলচ্চিত্রায়নে। এবার ফের সেলুলয়েডে বাদল সরকারের নাটক।
চলতি বছরে কিংবদন্তি নাট্যকারের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে তাঁরই কাজের হাত ধরে তাঁকে শ্রদ্ধা জানাতে চলেছেন পরিচালক শেখর দাস। বলাই যায় এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। বাদল সরকারের ‘পাগলা ঘোড়া’কে তিনি নিয়ে আসছেন রুপোলি পর্দায়।

বুধবারই শহরে আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলনের। সেখানে পরিচালক বিস্তারিত জানাবেন তাঁর নতুন প্রোজেক্ট সম্পর্কে। তার আগে নতুন এই ছবি নিয়ে জানতে সংবাদ প্রতিদিন ডিজিটাল সরাসরি যোগাযোগ করেছিল পরিচালক শেখর দাসের সঙ্গে। নতুন ছবি নিয়ে পরিচালক বললেন, “এই কাজটা করার আমার বহুদিনের ইচ্ছে। বাদলদা বেশ কিছু নাটক লিখেছিলেন সিনেমার স্মৃতিতে। বিদেশে থাকতে উনি প্রচুর সিনেমা দেখতেন। তখনই সেই নাটকগুলি লিখেছিলেন। আমি নিজেও একসময় চুটিয়ে নাটক করেছি। যদিও এখন আর মঞ্চে অভিনয় করা হয়ে ওঠে না। বর্তমানে একজন চিত্রপরিচালক হিসাবে দেখতে চাইছি বাদলদার নাটকের মধ্যে সিনেম্যাটিক এলিমেন্ট আছে কিনা”।

শেখর দাসের পরিচালনায় এই ছবিতে দর্শকরা মুখ্য চরিত্রে দেখতে পাবেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখকে। শোনা যাচ্ছে বাদল সরকারের নাটকে তৃপ্তি মিত্র ও শাঁওলি মিত্রের অভিনয় করে আসা চরিত্রে এবার দেখা যাবে গার্গীকে। জানা যাচ্ছে কলকাতা জুড়ে চলবে এই ছবির শুটিং। এর আগে বাদল সরকারের ‘বল্লভপুরের রূপকথা’ নাটকটি বড়পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালনা করেছিলেন রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক অনির্বাণ ভট্টাচার্য। আর তাই এবারও নাট্যপ্রেমী ও সিনেপ্রেমীদের যে নতুন এই ছবি নিয়েও একটা বড় প্রত্যাশার জায়গা রয়েছে তা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান