টাকা তছরুপের অভিযোগে জেল হেফাজতে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত এই অভিনেত্রী

জেল হেফাজতের নির্দেশ দেওয়ায় আপাতত শুটিংয়ে যেতে পারছেন না তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৫৯

options
link
টাকা তছরুপের অভিযোগে জেল হেফাজতে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত এই অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। বড়পর্দায় আবার সলমন খান, করিনা কাপুরের সঙ্গে কাজ করেছেন। সুপারহিট ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এ করিনার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সেই অলকা কৌশলকে টাকা তছরুপের অভিযোগে যেতে হল শ্রীঘরে।

Advertisement

জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। পরে তাঁকে ২৫ লক্ষ টাকার দু’টি চেক দিয়েছিলেন অলকা। কিন্তু ওই ব্যক্তির অভিযোগ, দু’টি চেকই বাউন্স করেছে। ফলে থানায় তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ দায়ের করেন তিনি। শুধু অলকাই নন, তাঁর মা অভিনেত্রী বিশ্বমোহন বাদলার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই অলকা ও তাঁর মাকে দু’বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পাঞ্জাবের এক জেলা আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সোশ্যাল সাইটে উত্তাপ ছড়ালেন এমি জ্যাকসন, দেখুন ছবি]

একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অবতার সিং নামের এক ব্যক্তির থেকে অলকা ও তাঁর মা ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। আইনজীবী সুখবীর সিং সে খবর নিশ্চিতও করেন। সিরিয়ালের কাজে সেই অর্থ ব্যবহৃত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। অবতার নিজের অর্থ ফেরত চাইলে তাঁর হাতে দুটি ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। কিন্তু দু’টি চেকই বাউন্স করে। ফলে নিজের অর্থের কিছুই ফেরত পাননি বলে জানান অবতার। তারপরই মালেরকোটলা আদালতে অভিযোগ জানান তিনি।

Advertisement

alka-kaushal-759

বর্তমানে জনপ্রিয় দু’টি হিন্দি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাচ্ছে অলকাকে। ‘স্বরাগিনী’ এবং ‘কবুল হ্যায়’-তে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। ‘বজরঙ্গি ভাইজান’-এর পাশাপাশি ‘কুইন’ ছবিতে কঙ্গনা রানাউতের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল অলকাকে। জেল হেফাজতের নির্দেশ দেওয়ায় আপাতত শুটিংয়ে যেতে পারছেন না অলকা।

[শুটিং না করেই কেন ‘দ্য কপিল শর্মা শো’-এর সেট ছাড়লেন শাহরুখ?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.