সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবার অপমানে পরিচালক করণ জোহর উপর আগেই ক্ষুব্ধ হয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী মহম্মদ রফির ছেলে৷ এবার একই রকম বিষয়ে মুখ খুললেন বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ীও৷ বাবার গানের বিকৃতি নিয়ে পরিচালকের উপর যারপরনাই ক্ষুব্ধ তিনি৷
সাম্প্রতিক ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে বলিউডকে নিয়ে বেশ ঠাট্টাই করেছেন পরিচালক করণ৷ তার মধ্যে তাঁর নিজের ছবিও আছে৷ এই মশকরা করতে গিয়েই ছবিতে মহম্মদ রফির সম্পর্কে ছিল এক ‘বেফাঁস’ মন্তব্য৷ মহম্মদ রফি গাতে নেহি, রোতে থে-এরকমই সংলাপ ছিল অনুষ্কা শর্মা অভিনীত চরিত্রটির মুখে৷ তা নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক হয়েছে৷ এবার একই অভিযোগে সরব হলেন বাপ্পি লাহিড়ির পুত্র বাপ্পা লাহিড়ীও৷ ছবিতে রণবীর কাপুরের চরিত্রটিকে দেখা গিয়েছে বাপ্পি লাহিড়ীর কম্পোজ করা ‘টাকি ও টাকি’ গানটি গাইতে৷ তবে স্বাভাবিক ভাবে নয় উচ্চারণে ও অঙ্গভঙ্গি করেই গানটি গেয়েছেন তিনি৷ পুরো দৃশ্যে ছিল রসিকতার আবরণ৷ এটিই পছন্দ হয়নি বাপ্পার৷ তাঁর মতে বাপ্পি লাহিড়ীর মতো সংগীতকারের কাজ নিয়ে ঠাট্টা করা মোটেই সমীচিন নয়৷
যদিও বাপ্পি লাহিড়ীর কাছে এসব খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলেও জানিয়েছেন তিনি৷ কিন্তু তাও বাবার কাজের বিকৃতি নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি৷ যদিও এ গান যার উপর চিত্রায়িত হয়েছিল, সেই ‘হিম্মতওয়ালা’ ছবির নায়ক জিতেন্দ্র জানাচ্ছেন, তাঁর অবশ্য ছবিটি দেখে আপত্তিকর কিছু মনে হয়নি৷ মজা করার জন্যই এই দৃশ্য তৈরি করা হয়েছে বলে তিনি জানান, রসিকতা মেনে নিতে কোনও আপত্তি নেই৷ তবে বাপ্পি লাহিড়ীর ছেলের অভিযোগের কোনও উত্তর অবশ্য মেলেনি পরিচালকের তরফে৷
সর্বশেষ খবর
-
জাতীয় সঙ্গীত চলাকালীন খোশগল্প, করমর্দনে মেতে রাহুল! ‘অবমাননা’র ভিডিও শেয়ার করল বিজেপি
-
প্রধান বিচারপতির বিরোধিতা, মিলবে না ‘আইনজীবী’ স্বীকৃতি! নির্দেশ দিয়েও পিছু হঠল বার কাউন্সিল
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টাকা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার