সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় গোটা বলিউড যখন অযোধ্যায় হাজির হয়েছে রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে, ঠিক সেই সময়ই হাসপাতালে বলিউড অভিনেতা সইফ আলি খান। সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকাল ৮টায় সইফকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে।
[আরও পড়ুন: কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের হয়ে অযোধ্যায় অনুপম খের, ‘ফিরান’ পরেই ছিন্নমূল পূর্বপুরুষদের স্মরণ]
তা কী হয়েছে সইফের?
বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সইফ হাঁটু ও কাঁধে গুরুতর চোট পেয়েছেন। আর সেই কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর অস্ত্রোপচার চলছে। তবে কীভাবে সইফের এই চোট লেগেছে, তা এখনও জানা যায়নি। হাসপাতালে সইফের সঙ্গে রয়েছেন স্ত্রী করিনা কাপুর খান।
View this post on Instagram
এর আগেও হাঁটু ও কাঁধে চোট পেয়েছিলেন সইফ। ‘রেঙ্গুন’ ছবির শুটিংয়ের জন্য তাঁর কাঁধে ও হাঁটুতে চোট লাগে। ২০১৬ সালেও কোকিলাবেন হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এছাড়াও ‘ক্যায়া কহেনা’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ও আহত হন সইফ। সেই চোটও লেগেছিল কাঁধে ও হাঁটুতে। সেই চোটের ব্যথার ফলেই ফের হাসপাতালে কিনা, তা নিয়ে চলছে জল্পনা।
এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির শুটিংয়ে ব্যস্ত সইফ। তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি সিরিজের কাজও। এরই মাঝে অসুস্থ হওয়ায় রীতিমতো চিন্তায় সইফ।
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে দূর থেকেই শুভেচ্ছা অক্ষয়ের, কেন রামমন্দিরে যাচ্ছেন না খিলাড়ি ‘ভক্ত’?]
সর্বশেষ খবর
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘গাজা যুদ্ধ শেষ হোক চাননি নেতানিয়াহু, বন্দি মুক্তিতেও আগ্রহ ছিল না’, বিস্ফোরক প্রাক্তন সেনাকর্তা
-
জলে গেল রাহুলের সেঞ্চুরি, ‘নিয়মরক্ষা’র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার ভারতের
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট