সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চটে গেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। আর রাগবেন নাই বা কেন, হঠাৎ করে এক ভুয়ো ছবিকে নিয়ে যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা কি মেনে নেওয়া যায়! তাই তো সোনাক্ষী এবারটা চুপ না থেকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন। নেটিজেনদের বললেন, ‘আপনারা নির্বোধ’!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক, কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী ও সলমনের একটি ছবি। যেখানে দেখা গিয়েছে, সোনাক্ষী ও সলমন বিয়ে করছেন। সোনাক্ষীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন সলমন (Salman Khan)। ভাইরাল হওয়া ছবি নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সলমন ও সোনাক্ষীর অনুরাগীরা মনে করেছিলেন সলমন খান সত্যিই গোপনে সোনাক্ষীকে বিয়ে করে ফেলেছেন।
তবে সত্য়ি জানা গেল কয়েকদিন পরেই। ছবিটা আসলে যে ফটোশপ করে তৈরি করা হয়েছে, তা বুঝতে দেরি হয়নি নেটিজেনদের। কিন্তু তাতেও যেন গুঞ্জন কমল না। অনেকে তো জল্পনা শুরু করলেন সলমন ও সোনাক্ষীর বিয়ে নিয়ে। কেউ কেউ বললেন, দুবাইয়ে উড়ে গিয়েই নাকি বিয়ে করেছেন তাঁরা।
এই গুঞ্জনকেই ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন সোনাক্ষী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘আপনারা কি বোকা! ছবি দেখে বুঝতে পারছেন না, এটা আসলে নকল ছবি!’

[আরও পড়ুন: ‘পুরুষদের তো মাথা গরম হবেই!’ পুনমকে নির্যাতন নিয়ে মুখ খুললেন স্বামী স্যাম]
২০১০ সালে সলমন খানের হাত ধরেই বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। প্রথম ছবি থেকেই নজর কাড়েন তিনি। সে সময়ও সলমনের সঙ্গে সোনাক্ষীর প্রেম নিয়ে গুঞ্জন উড়েছিল। তবে সেই গুঞ্জনে ইতি পড়েছে বহুদিন আগেই। সলমনের সঙ্গে যে তাঁর কোনও প্রেমের সম্পর্কই নেই, তা এবার আরও স্পষ্ট করলেন সোনাক্ষী সিনহা।

[আরও পড়ুন: এক ঝলকেই বাজিমাত, ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ‘টাইগার থ্রি’র টিজারে ঝড় তুললেন সলমন! ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে