সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে শুরুটা তেমন ভাল হয়নি৷ সইতে হয়েছে প্রত্যাখানের জ্বালা৷ কিন্তু হাল ছাড়েননি তিনি৷ ‘বেবি’ থেকে ‘পিঙ্ক’, তারপর ‘নাম শাবানা’৷ বলিউডে নিজের জোরে পায়ের তলার মাটি শক্ত করেছেন তপসি পান্নু৷ এখন বি-টাউনে পাচ্ছেন ডার্ক হর্সের তকমা৷ গ্ল্যামার নয় তাঁর হাতিয়ার নিজের আত্মবিশ্বাস৷ এই আত্মবিশ্বাসের জোরেই যেমন পর্দায় ভিলেনদের কুপোকাত করছেন, তেমনি বাস্তবের দুনিয়ার হেনস্তাকারীদেরও উচিত শিক্ষা দিয়েছেন অভিনেত্রী৷
[বন্ধ একাধিক কসাইখানা, মিলছে না লখনউয়ের তুলতুলে ‘টুন্ডে কাবাব’]
‘হিউম্যানস অফ বম্বে’ নামে একটি ফেসবুক পেজে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘পিঙ্ক’ গার্ল৷ ঘটনা সপ্তাহ কয়েক আগের৷ দিল্লির এক কীর্তনে গিয়েছিলেন অভিনেত্রী৷ হঠাৎ বুঝতে পারেন, পিছনের লোকটি ক্রমাগত তাঁকে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করছে৷ পিছনে না তাকিয়েই আঙুল ধরে এমন মোচড় দেন, যন্ত্রণায় চিৎকার করে সরে যায় হেনস্তাকারী৷
[পোশাকের ‘টেস্ট ড্রাইভিং’ পুনমের, ভিডিওয় ঝড় নেটদুনিয়ায়]
নিজের বাস্তবের এই কাহিনি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, নায়িকা নন তিনি নিজের কাহিনির নায়ক৷ আর গুটি কয়েক মানুষকে এই তেতো ওষুধ গিলতে হবে৷ কারণ তিনি কখনই সরে দাঁড়াবেন না৷ এই নায়কোচিত মেজাজেই ‘নাম শাবানা’তে ধরা দিচ্ছেন তপসি৷ ৩১ মার্চ মুক্তি পাচ্ছে এই অ্যাকশন থ্রিলার৷ তার আগে দর্শকদের সামনে শুধু প্রচারই করেননি তপসি৷ নিজের আইডল তথা সহ-অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে শিখিয়েছেন মার্শাল আর্টের নানা কায়দাও৷ যার মাধ্যমে সহজেই মহিলারা ধরাশায়ী করতে পারবেন হেনস্তাকারীকে৷
Don’t just freeze…ACT & REACT coz ur biggest weapon is with YOU! Watch, learn & show your move with #KohniMaar! Kya pata kab kaam aa jaye pic.twitter.com/ugDEtRvouz
— Akshay Kumar (@akshaykumar) March 6, 2017
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ