সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিতর্কের অবসান৷ সেন্সরের ছাড়পত্র পেল ‘উড়তা পাঞ্জাব’৷ প্রস্তাবিত ৮৯টি কাটের বদলে শেষমেশ ছবিতে মোট ১৩ জায়গায় কাঁচি চালিয়েই ক্ষান্ত হলেন সেন্সর কর্তারা৷ সেইসঙ্গে ছবিকে দেওয়া হয়েছে ‘এ’ ক্যাটোগোরিতে মুক্তির ছাড়পত্র৷
মাদক সংক্রান্ত বিষয় থাকায় ‘উড়তা পাঞ্জাব’ নিয়ে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিল সেন্সর বোর্ড৷ ছবির নামে থাকা ‘পাঞ্জাব’ শব্দ নিয়েও আপত্তি তোলা হয়৷ এমনকী ছবির প্রেক্ষাপট থেকে পাঞ্জাবকে মুছে ফেলারও নির্দেশ দেয় সেন্সরের রিভাইজিং কমিটি৷ এরই প্রতিবাদে ছবির প্রযোজক সংস্থা ফ্যান্টম ফিল্মস বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়৷ আদালতও সেন্সরের কাজের সমালোচনায় মুখর হয়৷ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেন্সরের কাজ ছবিকে সার্টিফিকেট দেওয়া৷ সেইমতো তড়িঘড়িই ছাড়পত্র দেওয়া হল ছবিকে৷ সেন্সর প্রধান পহেলাজ নিহালানি জানিয়েছেন, “সেন্সরের কাজ শেষ হয়েছে৷ এবার প্রযোজক যদি চান তো কোর্টে যেতে পারেন৷ আমরা সেই রায় অনুসারে কাজ করব৷”
বম্বে হাই কোর্ট অবশ্য সেন্সরের সমালোচনার পাশাপাশি এও জানিয়েছিল যে, ছবিতে যেরকম গালিগালাজ ব্যবহার করা হয়েছে, তা না করলেও হত৷ ছবির প্রযোজককে এ ব্যাপারে সতর্কও করা হয়েছিল৷ ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়ার পর এখন আদালত কী রায় দেয় তাই দেখার৷ সেই রায় অনুসারেই জানা যাবে ছবির চূড়ান্ত রূপ ঠিক কীরকম হবে৷ সব ঠিকঠাক চললে আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে ‘উড়তা পাঞ্জাব’৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার