চিরঘুমে রাহুল অরুণোদয়
Rahul Banerjee Death

এই মৃত্যু মেনে নেওয়া যায় না! ‘সমুদ্রে তলিয়ে’ রাহুলের অকাল প্রয়াণে বাকরুদ্ধ রুদ্র-সন্দীপ্তারা

রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকপ্রকাশ ইন্ডাস্ট্রির সহকর্মীদের। কান্নায় ভেঙে পড়েছেন রাজ চক্রবর্তী থেকে শঙ্কর চক্রবর্তী।

Advertisement
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৮:০১

link
কস্তুরী কুণ্ডু
কস্তুরী কুণ্ডু

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৮:০১

options
link
এই মৃত্যু মেনে নেওয়া যায় না! ‘সমুদ্রে তলিয়ে’ রাহুলের অকাল প্রয়াণে বাকরুদ্ধ রুদ্র-সন্দীপ্তারা zoom
রাহুলের মর্মান্তিক মৃত্যুকে শোকপ্রকাশ সহকর্মীদের।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee Death) আর নেই। সমুদ্র সংলগ্ন তালসারিতে শুটিং করতে গিয়ে চিরঘুমে চলে গিয়েছেন অভিনেতা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আচমকা এহেন খবরে ভেঙে পড়েছে গোটা টলিপাড়া। গভীর শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন থেকে রজতাভ দত্তরা।

Advertisement

‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রাহুল-সন্দীপ্তা। একসময়ের সহকর্মীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন অভিনেত্রী। সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি বলেন, “এই খবর অত্যন্ত  শকিং। মেনে নেওয়া যায় না। খুব ভালো কাজ করছিল। সিনেমা, সিরিয়াল, থিয়েটার, লেখালেখির কাজ সব কিছু সুন্দর সামলাচ্ছিল।” পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করেছেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রীর সংযোজন, “এই খবর এতটাই বেদনাদায়ক যে এই মুহূর্তে আমার মনে হয় ওদেরকে সময় দেওয়া উচিত। এই ঘটনা বিশ্বাস করতে আমাদের যেখানে এতটা কষ্ট হচ্ছে, সেখানে ওঁর পরিবারের উপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে সেটা তো বলে বোঝানোর মতো জায়গাই নেই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাহুলের কথা বলতে গিয়ে শব্দগুলো যেন গলার কাছে জমাট বেঁধে যাচ্ছিল টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা শংকর চক্রবর্তীর। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হলে কান্না মিশ্রিত কণ্ঠে বলেন, “আজ থেকে বহু বছর আগে মানিক সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলাম। এত ভালো, গুণী একটা ছেলের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। ওঁর লেখা, অভিনয় সবকিছুই অত্যন্ত নিখুঁত ছিল। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজানের নতুন ছবিতে একসঙ্গে কাজ করলাম। আমরা মেকআপ ভ্যানও শেয়ার করেছিলাম। সৌরভ পালোধির সঙ্গে নাটকগুলো দেখতে এত ভালো লাগত। রাহুলের সঙ্গে শেষ দেখা তপন থিয়েটারে নধরের ভেলার শোয়ে। কত আড্ডা হয়েছিল সেদিন। প্রাণবন্ত-প্রতিভাবান একটা ছেলের এই মর্মান্তিক মৃত্যুতে কী সান্ত্বনা দেব! ক্ষতি যার হয় সেই একমাত্র বোঝে।”

Advertisement

রাজ চক্রবর্তীপরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এই মর্মান্তিক মৃত্যুর খবর প্রথমে মেনে নিতে পারেননি পরিচালক। পরে যখন নিশ্চিত হলেন, ভাষা হারিয়ে ফেলেছেন রাজ। তাঁর কথায়, রাহুলের মতো একজন প্রতিভাবান অভিনেতার মৃত্যু বাংলা সিনে ইন্ডাস্ট্রির কাছে এক অপূরণীয় ক্ষতি। অভিনয়ের পাশাপাশি রাহুলের লেখারও প্রশংসাও করেন রাজ।

অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের কণ্ঠেও বেদনার সুর। রাহুল তাঁর কাছে ছিল ভাইয়ের মতো। এই মৃত্যুর খবর ভুয়ো হলে খুশি হতেন রুদ্রনীল। এই কঠিন বাস্তব মেনে নিতে কষ্ট হচ্ছে অভিনেতার। 

অন্যদিকে অভিনেতা রজতাভ দত্ত জানান, “ওঁর সঙ্গে আজও কথা হয়েছে। সহজ কথা পডকাস্টে আমাকে ডেকেছিল। সেই নিয়েই কথাবার্তা হল। তারপর এইরকম একটা খবর শুনব এটা সত্যিই ভাবিনি। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement