Chirag Paswan

চড় কাণ্ডে ‘মলম’! সংসদে প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান

শুক্রবার সকালে সংসদের সেন্ট্রাল হলে ক্যামেরাবন্দি হল ‘ব্লকবাস্টার’ দৃশ্য!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০২৪, ১৫:৫৫

options
link
চড় কাণ্ডে ‘মলম’! সংসদে প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চণ্ডীগড়ের ‘চড় কাণ্ড’ দিল্লিতে পা রাখার পরও পিছু ছাড়েনি কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)! বৃহস্পতিবার রাতে রাজধানীর বিমানবন্দরে নামতেই মাণ্ডির নবনির্বাচিত ‘ক্যুইন’কে প্রায় ছেঁকে ধরেছিলেন সকলে। তবে শুক্রবার সকালেই সংসদের সেন্ট্রাল হলে ক্যামেরাবন্দি হল ‘ব্লকবাস্টার’ দৃশ্য! প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। এই কঠিন সময়ে ‘পুরনো হিরো’র তরফে এমন সৌজন্য যে অভিনেত্রীর ক্ষততে মলমের প্রলেপের মতো কাজ করবে, তা বলাই বাহুল্য!

Advertisement

কঙ্গনা-চিরাগ দীর্ঘদিন ধরেই একে-অপরকে চেনেন। ‘মিলে না মিলে হাম’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। মাণ্ডি কেন্দ্র থেকে কঙ্গনা জেতার পর তাঁকে ‘দাপুটে এবং সাহসী নেত্রী’ বলে শুভেচ্ছাও জানিয়েছেন চিরাগ। এবার সংসদে প্রথমবার দেখা হতেই অভিনেত্রীকে কাছে টেনে নিলেন তিনি। দুজনের মুখেই যেন হাসি ঝরে পড়ছিল। সৌজন্য বিনিময়ের পাশাপাশি কথাও হয় দুজনের মধ্যে কিছুক্ষণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Elections 2024) নবীন প্রজন্মের রাজনীতিকদের মধ্যে নিঃসন্দেহে উজ্জ্বল মুখ কঙ্গনা রানাউত এবং চিরাগ পাসওয়ান। বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৫৩ শতাংশ ভোট নিয়ে জয়ী হয়েছেন রামবিলাসপুত্র। লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ ৬ লক্ষের বেশি ভোটে জিতেছেন লোকসভা ভোটে। এদিকে মাণ্ডি লোকসভা কেন্দ্রে রাজনীতির ‘নেপোকিড’ বিক্রমাদিত্য সিংকে হারিয়ে জয়ী ক্যুইন কঙ্গনা রানাউত। বিজেপির টিকিটে ৫ লক্ষেরও বেশি ভোটে জিতে সাংসদ পদে বসতে চলেছেন হিমাচলের ভূমিকন্যা। রাজনীতির ময়দানে পা দিয়েই বিরোধী শিবিরকে যে একেবারে ধরাশায়ী করে দিয়েছেন ‘মণিকর্নিকা’। এই ‘হবু সাংসদ’ অতীতে একসঙ্গে একবার সিনেমার জন্য জুটিও বেঁধেছিলেন। কঙ্গনা-চিরাগের সেই ছবির কথা সম্ভবত অনেকেই জানেন! লোকসভা ভোটে জয়ী দুই প্রার্থীর মার্কশিটে নম্বরের বহর দেখে এবার সেই অতীতকথাই বর্তমানে প্রাসঙ্গিক।

[আরও পড়ুন: দিল্লিতে পা রাখতেই তাড়া করল চড় কাণ্ডের ‘অভিশাপ’! ক্যামেরা দেখেই মুখ ফেরালেন কঙ্গনা]

‘ক্যুইন’-এর বলিউড সফর আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না! তবে জানেন কি, রামবিলাসপুত্র তথা বর্তমান লোক জনশক্তি দলের নেতা রাজনীতির ময়দানে অবতরণের আগে একসময়ে ফিল্মি কেরিয়ারেও ভাগ্যপরীক্ষা করতে বলিউডে পা রেখেছিলেন? শুধু তাই নয়, এক দশক আগে কঙ্গনার সঙ্গে একটি ছবিতে জুটিও বেঁধেছিলেন চিরাগ পাসওয়ান। সালটা ২০১১। সেই বছরই ‘মিলে না মিলে হাম’ সিনেমার সুবাদে বলিউড অভিষেক হয় চিরাগ পাসওয়ানের। আর প্রথম ছবিতেই নায়িকা কঙ্গনা রানাউত। যিনি তখন বলিউডে বেশ কয়েকটি সিনেমা করে ফেলেছেন। তনভীর খান পরিচালিত সেই ছবিতে টেনিস খেলোয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন চিরাগ। আর তাঁর প্রেমিকা অনীষার ভূমিকায় ছিলেন কঙ্গনা রানাউত। চিত্রনাট্যের খাতিরেই কঙ্গনার সঙ্গে প্রেমবন্ধনে আবদ্ধ হতে হয় চিরাগ পাসওয়ানকে। এক দশক আগের সেই সিনেমা যদিও বক্সঅফিসে ‘খেল’ দেখাতে পারেনি। কনটেন্ট ভালো থাকলেও ট্রিটমেন্টের জেরে ব্যবসায় ভরাডুবি ঘটে ‘মিলে না মিলে হাম’ ছবির। প্রথমবারেই ফ্লপ হওয়ার জেরে আর বলিউডমুখো হননি চিরাগ পাসওয়ান। তার পর রাজনীতিতে যোগ দেন। কাকতালীয়ভাবে সিনেপর্দার সেই জুটি এবার রাজনীতির ময়দানেও এনডিএ জোটে একছাতার তলাতেই থাকছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘পাঞ্জাবে সন্ত্রাস বাড়ছে’, চড় কাণ্ডে বিস্ফোরক কঙ্গনা! ‘ক্যুইন’-এর পাশে মাণ্ডির পরাস্ত ‘রাজা’ বিক্রমাদিত্য]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন