Aamir Khan

পাঞ্জাবি-ধুতির সঙ্গে পায়ে ভারী নুপূর, তৃতীয় বিয়ের সাজে কী বার্তা দিলেন আমির?

'মিস্টার পারফেকশনিস্ট'কে চেনা ছকে বাঁধা যে বেশ মুশকিল। কারণ, রিল হোক কিংবা রিয়েল - তিনি সবসময় নিজের ছন্দে বাঁচেন। সমাজের বেঁধে দেওয়া গতে যে তিনি চলবেন না, তা তাঁর কাজে বারবার প্রকাশ ঘটেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৪:১১

options
link
পাঞ্জাবি-ধুতির সঙ্গে পায়ে ভারী নুপূর, তৃতীয় বিয়ের সাজে কী বার্তা দিলেন আমির?
বিয়ের সাজে আমিরের পায়ের নুপূর নিয়ে জোর চর্চা

ষাট বছরের ‘যুবকে’র তৃতীয় বিয়ে। তাও আবার তাঁর দুই প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের উপস্থিতিতে। আমির (Aamir Khan) ও গৌরী স্প্র্যাটের বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা তুঙ্গে। দাম্পত্য বিচ্ছেদের পরেও যে ‘বন্ধু’র মতো বেঁধে বেঁধে থাকা যায়, সুখ-দুঃখ ভাগ করে নেওয়া যায়, সে সংক্রান্ত সম্পর্কের পাঠ আগেই দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। এবার তৃতীয় বিয়ের সাজে সকলকে মুগ্ধ করলেন আমির। কী কারণে পাঞ্জাবি-ধুতির সঙ্গে পায়ে ভারী নুপূর পরলেন অভিনেতা, তা নিয়ে চলছে কাটাছেঁড়া।

Advertisement

সোশাল মিডিয়া আপাতত আমির-গৌরীর বিয়েতে বুঁদ। বারবার টাইমলাইনে আসছে নানা ছবি, ভিডিও। আর সেখানেই নেটিজেনরা স্পষ্ট দেখেছেন, আমিরের পায়ে থাকা ভারী নুপূর। পাঞ্জাবি-ধুতির সঙ্গে কেন এমন ভারী নুপূর পরলেন আমির, তা নিয়ে চলছে আলোচনা। বলে রাখা ভালো, বিয়েতে নুপূর পরেন নববধূরা। তবে পুরুষদের নুপূর পরতে দেখা যায় না। এক্ষেত্রে আমির কেন নুপূর পরলেন, তা নিয়ে চলছে আলোচনা। শুধুমাত্র স্টাইল নাকি এটি বিয়ের রীতিনীতি? নাকি পায়ের নুপূরের নেপথ্যে রয়েছে আরও গূঢ় কারণ – স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। নেটিজেনদের একাংশের মতে, পারিবারিক ঐতিহ্য হিসাবে আমির নাকি এই নুপূরটি পরেছিলেন। আবার কারও মতে, শুধুমাত্র নিজের ভালোলাগা থেকেই এমন ব্যতিক্রমী সাজ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আমিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement
Aamir Khan's anklet at his wedding with Gauri Spratt sparks debate among netizens
গৌরীর সঙ্গে বিয়ে সেরে ‘হ্যাটট্রিক’ আমিরের

আমিরের গয়না প্রীতি অবশ্য নতুন নয়। এর আগে গত ২০১৭ সালে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবিতে ব্যস্ত ছিলেন আমির। সেই সময় শুধু রিল নয়। রিয়েল লাইফেও একাধিকবার নাকছাবি পরে দেখা গিয়েছিল তাঁকে। ওই গয়না নিয়ে সেই সময় আলোচনা হয়েছে যথেষ্ট। আর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আমিরের নুপূর। আসলে ‘মিস্টার পারফেকশনিস্ট’কে চেনা ছকে বাঁধা যে বেশ মুশকিল। কারণ, রিল হোক কিংবা রিয়েল – তিনি সবসময় নিজের ছন্দে বাঁচেন। সমাজের বেঁধে দেওয়া গতে যে তিনি চলবেন না, তা তাঁর কাজে বারবার প্রকাশ ঘটেছে। দুই প্রাক্তন স্ত্রীর উপস্থিতিতে তৃতীয় বিয়েও যে সমাজের ‘নীতিপুলিশ’দের গালে সপাটে থাপ্পড়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.