সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীরের ‘অ্যানিম্যাল’ ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। অতিরিক্ত হিংস্রতার জন্য কেউ এই ছবিকে দূরছাই করছেন তো, কেউ আবার ‘অ্যানিম্যাল’কে দিয়েছেন সাহসী ছবির তকমা। তবে এবার ‘অ্যানিম্যাল’ বিতর্কের মাঝে, টুক করেই ভাইরাল হল আমির খানের এক সাক্ষাৎকারের ভিডিও।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে বলিউড ছবি নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন আমির। এই ভিডিওতে আমির যা বলেছেন, তা রীতিমতো ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিকে নির্দেশ করছে।
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আমির খান বলেন, ”দর্শককে উত্তেজিত করার সবচেয়ে সহজ উপায় হল হিংসা ও যৌনতা। এটা দেখাতে খুব একটা বেশি মেধার প্রয়োজন হয় না। এর মধ্যে দিয়ে হয়তো কিছু সময়ের জন্য সফলতা আসে। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। ”
আমির আরও বলেন, ”আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত। বিশেষ করে সিনেমার সঙ্গে যুক্ত, তাঁদের একটা নৈতিক দায়িত্ব রয়েছে। এমন ছবি আমাদের তৈরি করা উচিত নয়, তা সমাজে প্রভাব ফেলবে।”
নেটিজেনরা মনে করছেন আমিরের ইঙ্গিত রণবীরের ‘অ্যানিম্যাল’-এর মতো ছবির দিকেই। তবে এই ভিডিও বেশ পুরনো বলেই জানা গিয়েছে। অন্যদিকে, সব বিতর্ক পেরিয়ে ‘অ্যানিম্যাল’ কিন্তু গোটা বিশ্বে ৪০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে ফেলেছে।
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে