গৌতম ব্রহ্ম: শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হলেন অভিনেতা দীপঙ্কর দে। একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভরতি হয়েছেন তিনি। তাঁর বয়স হয়েছে প্রায় ৭৫ বছর।
বৃহস্পতিবার দীর্ঘদিনের বান্ধবী ও লিউ-ইন পার্টনার দোলন রায়কে বিয়ে করেন দীপঙ্কর দে। দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় আইনি বিবাহ সারেন তাঁরা। কাছের মানুষদের সাক্ষী রেখেই রেজিস্ট্রি করেন দোলন এবং দীপঙ্কর। খুব ছিমছামভাবে একেবারে প্রায় ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই বাকি জীবনটা একসঙ্গে কাটানোর অঙ্গীকারবদ্ধ হন তাঁরা। বিবাহ আসরে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন এবং লেখক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দোলনের ভাই দুর্গাশীষও। তাঁদের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেন দোলন ও দীপঙ্কর। বন্ধুদের হাসিঠাট্টা, আড্ডার মাঝে হল মালাবদলও। নবদম্পতির মুখে তখন হাসি।
[ আরও পড়ুন: বিশিষ্টরা ‘শয়তান’, ‘পরজীবী বুদ্ধিজীবী’ বলে খোঁচা দিলীপ ঘোষের ]
তারপর ২৪ ঘণ্টাও কাটল না, অসুস্থ হয়ে পড়লেন দীপঙ্কর দে। দীর্ঘদিন ধরেই সিওপিডি’র সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার দুপুর থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর কোনও ঝুঁকি নিতে চায়নি পরিবারের লোকেরা। বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়। ঘনিষ্ঠ সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছে। আপাতত আইসিসিইউতে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসা চলছে অভিনেতার। পালমোনোলজিস্ট ড: অংশুমান মুখোপাধ্যায় ও ক্রিটিকাল কেয়ার স্পেশ্যালিস্ট ড: সুশ্রুত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। একাধিক পরীক্ষা হয়েছে তাঁর। রিপোর্ট পেলে তবেই অভিনেতার বর্তমান অবস্থা সম্পর্কে জানানো সম্ভব, বলছেন চিকিৎসকরা।
[ আরও পড়ুন: ‘নায়িকাদের কষ্ট দূর করতে এক-আধটা বিয়ে করতেই পারি’, মন্তব্য হিরো আলমের ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে