তাপস পাল

প্রয়াত তাপস পালের দেহ আসছে কলকাতায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য হওয়ার কথা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০, ১৭:১৯

options
link
প্রয়াত তাপস পালের দেহ আসছে কলকাতায়, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় আসছে প্রয়াত অভিনেতা তাপস পালের দেহ। ইতিমধ্যেই মুম্বই থেকে তাঁর দেহ নিয়ে রওনা দিয়েছেন পরিজনরা। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে অভিনেতার শেষকৃত্য হওয়ার কথা। তার আগে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন বিশিষ্ট ব্যক্তিরা।

Advertisement

মঙ্গলবার ভোর ৩টে ১৫ মিনিট নাগাদ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। ১ ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছেছিলেন তিনি। তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় মুম্বইয়ের হাসপাতালে। প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তাপস পাল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। মঙ্গলবার ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তখনই তিনি মারা যান। তাঁর মৃত্যুসংবাদে শোকস্তব্ধ টলিউড। কলকাতায় আসার জন্য তাঁর দেহ নিয়ে মুম্বই থেকে রওনা দিয়েছেন পরিজনরা। যদিও তাঁদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Advertisement

[ আরও পড়ুন: ‘মারধরের বিষয়ে আমিই সেরা’, সরকারি কর্মীদের হুমকি সানি দেওলের ]

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছবে। বুধবার সকালে ১১টা থেকে তাঁর দেহ শায়িত থাকবে রবীন্দ্রসদনে। সেখানেই প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাবেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। অনুরাগীরাও এদিন শ্রদ্ধা জানাতে পারবেন তাঁদের প্রিয় নায়ককে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Advertisement

পরিচালক তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’ ছবি দিয়ে অভিনয় জীবনে পদার্পণ। ভূয়সী প্রশংসা পায় তাঁর অভিনয়। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘গুরুদক্ষিণা’, ‘বলিদান’, ‘কড়ি দিয়ে কিনলাম’র মতো একের পর এক সুপারহিট ছবি ছিল তাঁর ঝুলিতে। একটা সময় বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের সঙ্গে তাঁর কড়া টক্কর ছিল।

২০০১ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রাখেন তিনি। ওই বছর এবং ২০০৬ সালে পরপর দুবার বিধানসভা নির্বাচনে জেতেন। তুমুল জনপ্রিয়তার জন্য তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হন। ২০০৯ এবং ২০১৪ সালে পরপর দুবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর রাজনৈতিক কেরিয়ার ছিল ঈর্ষণীয়। তবে ২০১৬ সালের শেষদিকে রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন জেলে থাকার পর তিনি জামিন পান। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তাপস পাল। রাজনীতি থেকেও সন্ন্যাস নিয়েছিলেন।

[ আরও পড়ুন: রুপোলি পর্দার ‘নেক্সট ডোর বয়’, ‘দাদার কীর্তি’তে এখনও বুঁদ সিনেপ্রেমী বাঙালি ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.