সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুতে এবার পুলিশি নোটিস পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সাত দিনের মধ্যে তাঁকে টালিগঞ্জ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[ অগ্নি-২ ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত ]
গত সপ্তাহেই লেক মলের কাছে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে বিক্রমের গাড়ি। সঙ্গে ছিলেন মডেল সনিকাও। বরাতজোরে বিক্রম প্রাণে বাঁচলেও মৃত্যু হয় সনিকার। প্রশ্ন ওঠে চালক বিক্রমের ভূমিকা নিয়ে। দুর্ঘটনা এড়াতে সঠিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। বিক্রম মদ্যপ ছিলেন বলেও অভিযোগ উঠেছে। এর ভিত্তিতেই পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করেছিল। পরে সনিকার পরিবারের তরফে তাঁর মামাও বিক্রমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দুই অভিযোগের ভিত্তিতেই অভিনেতার বিরুদ্ধে তদন্ত চলছিল। এবার সে কারণেই পুলিশি নোটিস দেওয়া হল বিক্রমকে। দেওয়া হয়েছে থানায় হাজিরার নির্দেশ।
[ বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জনের যাবজ্জীবনই বহাল রাখল আদালত ]
আজই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিক্রম। দুর্ঘটনার পরই প্রাথমিক চিকিৎসার পর বিক্রমকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদিও পরে তাঁকে ফের ভর্তি নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, ট্রমার মধ্যে আছেন অভিনেতা। এরপর আজ বিপণ্মুক্ত বলে তাঁকে ছেড়ে দেওয়া হলেও পুলিশি গেরোর মুখেই পড়লেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে যে ধারায় অভিযোগ দায়ের হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। গায়ক কালীকাপ্রসাদের দুর্ঘটনায় মৃত্যুতে তাঁর চালকের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। একই ধারা বিক্রমের ক্ষেত্রেও প্রয়োজ্য। কিন্তু কেন সে ধারা তাঁর বিরুদ্ধে প্রয়োগ করা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘাতক গাড়িটিতে কোনও গলদ ছিল, না চালক বিক্রমের অসাবধানতাতেই দুর্ঘটনা, তাও পরীক্ষা করে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। এবার অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে জেরা করেই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে পুলিশ।
[ শহিদের সন্তানদের জন্য বিনামূল্যের আবাসিক স্কুল খুলবেন রামদেব ]
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’