সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের ২ মাসের মাথায় সুখবর। দুই থেকে তিন হচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত। আগামী আগস্টেই মা হতে চলেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সুখবর দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র ‘মিশকা’। বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সারেন তিনি।
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্য়াতি অর্জন করেন অহনা। তারপরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ‘মিশকা’র চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘সন্তান’ ছবিতে কাজ করেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। ২০২৩ সালে প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে সারেন। তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কেনেন। চলতি বছরের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন দুজনে।

দিনকয়েক আগে মন্দারমণিতে ছুটি কাটাতে যান অহনা ও দীপঙ্কর। সমুদ্রতটে কাটানো বেশ কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন অহনা। লেখেন, অগাস্টেই আসছে নতুন অতিথি। জীবনের এই বিশেষ সময় আপাতত চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। তিনি জানান, সাবধানে রয়েছেন। তবে এখনই সিরিয়ালের কাজ থেকে বিরতি নিচ্ছেন না। কাজ চালিয়ে যাবেন।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
বৃষ্টি কমতেই ভ্যাপসা গরম! বিশ্বকর্মা পুজোর আগে জেনে নিন বঙ্গের আবহাওয়া আপডেট
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?