সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন।এবার অস্কারের মঞ্চ। কালো পোশাকে ঠিক যেন আটের দশকের হলিউড অভিনেত্রীর তো সাজে ধরা দিলেন রণবীর ঘরনি। দীপিকা মঞ্চে উঠতেই হাততালিতে ফেটে পড়েন দর্শকেরা। তাতেই স্পষ্ট ভারতের পাশাপাশি বিদেশের মাটিতে সমান জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু দর্শকদের হাততালি পড়লেও, মার্কিন সংবাদ সংস্থার কাছে দীপিকার যে জনপ্রিয়তা বেশ কম। তা জানা গেল দীপিকার ছবি প্রকাশ পেতেই। জানা গিয়েছে, এএফপির মতো সংবাদ সংস্থা দীপিকার ছবিকে ব্রাজিলিয়ান মডেল ক্যামিলা অ্যালভেসের সঙ্গে গুলিয়ে ফেলেছেন এবং ক্যামিলার নামেই দীপিকার ছবি ছড়িয়ে গিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে। তবে এত বড় ভুল হলেও, সংশোধন কিন্তু হয়নি।
[আরও পড়ুন: পরনে কালো বল গাউন ও হিরের গয়না, অস্কারের মঞ্চে সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন দীপিকা]
পরনে লুই ভিত্তোর কালো রংয়ের বল গাউন। হাতে কালো গ্লাভসে মোহময়ী দীপিকা (Deepika Padukone)। হালকা মেকআপ করেন। পরেছিলেন ন্যুড লিপস্টিক। চোখে উইংড আইলাইনার। করেছিলেন মেসি বান। দীপিকার বাঁ কানের নিচে নজর কেড়েছে একটি ছোট্ট ট্যাটু। যাতে লেখা ‘৮২ ডিগ্রি ই’। এটি হল দীপিকার নিজস্ব প্রসাধনী সামগ্রী সংস্থার নাম।
View this post on InstagramAdvertisement
এবার আসা যাক গয়নার কথায়। গলায় মানানসই হিরের নেকলস। তার সঙ্গে একটি লকেট রয়েছে। সেটি পোখরাজের। হাতে হিরের ব্রেসলেট ও আংটি। ঠিক যেন আটের দশকের হলিউড অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘নাতু নাতু’র অস্কারপ্রাপ্তিতে আবেগাপ্লুত ভারতীয় সিনেমা মহল, কী প্রতিক্রিয়া বলিউডের? ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে