সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম্বানিদের অনুষ্ঠান মানেই তারকার মেলা। এই মেলাতেই উজ্জ্বল জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানে ময়ূরের মতো সেজে গিয়েছিলেন অভিনেত্রী। এত সুন্দর ড্রেস কাঁচি দিয়ে কেটে ফেললেন তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া!

আদরের ‘শিখু’র এই কীর্তি জাহ্নবী নিজেই ফাঁস করে দিয়েছেন। কিন্তু কেন এমন কাজ করলেন শিখর? জাহ্নবীর সুবিধার জন্যই। আসলে আম্বানিদের জামনগরের অনুষ্ঠানে গিয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন জাহ্নবী। চারপাশে ময়ূরের দল ঘুরে বেড়াত। তাদের দেখেই অভিনেত্রী ঠিক করেন সঙ্গীত অনুষ্ঠানে ময়ূর পালকের রঙের লেহেঙ্গা পরবেন। জাহ্নবীর জন্য সুন্দর এই পোশাক ডিজাইন করে দেন বলিউডের নামজাদা ডিজাইনার মনীশ মালহোত্রা।
[আরও পড়ুন: পুজোর বক্স অফিস কাঁপাতে আসছে SI সুমন্ত, ‘বহুরূপী’র মোশন পোস্টারে দুরন্ত আবির]
সবই ঠিক ছিল, সুন্দর এই ড্রেসে পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়েছেন জাহ্নবী। নিজেও একাধিক ছবি তুলেছেন। কিন্তু তার পর নাচতে গিয়েই বিপত্তি। ক্যান-ক্যান স্কার্ট পরেছিলেন জাহ্নবী। তা সাধারণত চাপা হয়। ফলে নাচের অসুবিধা। সেই মুশকিল আসান করতেই জাহ্নবীর ড্রেস কাঁচি দিয়ে কেটে দেন শিখর।

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নাতি শিখর পাহাড়িয়া। নিজে পোলো খেলোয়াড় এবং উদ্যোগপতিও বটে। তাঁর সঙ্গেই সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। এ নিয়ে কোনও লুকোছাপা নেই অভিনেত্রীর। জাহ্নবীর বাবা বনি কাপুরেরও শিখরকে বেশ পছন্দ। তাঁর কথায়, “শিখরকে আমি ভালোবাসি। বছর খানেক আগেও যখন শিখরের সঙ্গে জাহ্নবীর পরিচয় ছিল না, তখনও ও আমার ভালো বন্ধু ছিল। আমি জানি ও কখনও জাহ্নবীকে ছেড়ে যাবে না। অর্জুন হোক বা জাহ্নবী, সকলের সঙ্গে যোগাযোগ রাখে শিখর। মিলেমিশে থাকে। শিখরের মতো একজন মানুষ আমাদের সঙ্গে রয়েছে, এটাকে আমি আশীর্বাদ বলে মনে করি।”
View this post on Instagram
[আরও পড়ুন: নাচেই জগন্নাথ বন্দনা ডোনার, ইন্দ্রাণী হালদারের ভোগে থাকে রকমারি পদ]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর