Narendra Modi

বঙ্গে গঙ্গাফেরি, সিকিমে ফুটবল, তবু মণিপুর যাওয়ার সময় নেই! মোদিকে কটাক্ষ করে বিতর্কে অভিনেত্রী

ফের অশান্ত মণিপুর। মোদির উদ্দেশে কুণিকা সদানন্দের প্রশ্ন, "১২ বছর আগে আপনি যে 'পরিবর্তন'-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটাই কি সেই পরিবর্তন?"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৭:২৪

options
link
বঙ্গে গঙ্গাফেরি, সিকিমে ফুটবল, তবু মণিপুর যাওয়ার সময় নেই! মোদিকে কটাক্ষ করে বিতর্কে অভিনেত্রী
মোদিকে কটাক্ষ করে বিতর্কে কুণিকা সদানন্দ। ছবি- সংগৃহীত

ফের অগ্নিগর্ভ মণিপুর। গত চার বছর ধরেই দফায় দফায় অশান্ত হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। এবার চলতি মাসের প্রথম সপ্তাহে এক বিএসএফ জওয়ানের বাড়িতে কুকি জঙ্গিদের রকেট হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত মণিপুর। যে হামলায় প্রাণ গিয়েছে এক শিশুকন্যা এবং বছর পাঁচেকের এক বালকের। সেই ঘটনার প্রতিবাদের জেরেই ফের ফুঁসছে মণিপুর। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পথে নেমেছে নাগরিক সমাজও। তবে অগ্নিগর্ভ মণিপুর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি কেন্দ্র। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন অভিনেত্রী কুণিকা সদানন্দ।

Advertisement

বাংলার দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে বাঙালি অস্মিতায় শান দিতে দিন কয়েক আগেই গঙ্গাবক্ষে নৌকাবিহার করে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবার কখনও বা ঝালমুড়ি সহযোগে ‘মুচমুচে প্রচার’ চালিয়েছেন। সেসব প্রসঙ্গ উত্থাপন করেই কুণিকার কটাক্ষ, “আপনি এত ভয় পাচ্ছেন কেন, মিস্টার প্রধানমন্ত্রী?” 

হিন্দি সিনেদুনিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ কুণিকা। কুমার শানুর প্রাক্তন প্রেমিকা হিসেবে বিগত কয়েক মাসে একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন তিনি। এবার ‘ব্রাত্য’ মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। বুধবার একহাতে ত্রিশূল আর অন্যহাতে ডম্বরু নিয়ে বিরাট রোড শো করে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই ভিডিও শেয়ার করেই কুণিকা সদানন্দের খোঁচা, “ভীষণ হাস্যকর! আমি লজ্জিত যে, আমাদের প্রধানমন্ত্রী এসব অর্থহীন কাজকর্ম করে বেড়াচ্ছেন- আবার কখনও মণিপুরের অদূরে গিয়ে ফুটবলও খেলছেন! এত ব্যস্ত অথচ মণিপুরে যাওয়ার মতো সময় তাঁর হাতে নেই।” উল্লেখ্য, বাংলার দ্বিতীয় দফা ভোটের প্রাক্কালে বাঙালি অস্মিতায় শান দিতে দিন কয়েক আগেই গঙ্গাবক্ষে নৌকাবিহার করে গিয়েছেন প্রধানমন্ত্রী। আবার কখনও বা ঝালমুড়ি সহযোগে ‘মুচমুচে প্রচার’ চালিয়েছেন। সেসব প্রসঙ্গ উত্থাপন করেই কুণিকার কটাক্ষ, “আপনি এত ভয় পাচ্ছেন কেন, মিস্টার প্রধানমন্ত্রী? এখন তো আপনার নিজেরই একজন মুখ্যমন্ত্রী রয়েছেন মণিপুরে। আমি নিশ্চিত, তিনি আপনাকে সুরক্ষা দিতে পারবেন। ওহ! তবে আমি তো ভুলেই গিয়েছিলাম যে সেক্ষেত্রে হয়তো আপনাকে আবার একটা সাংবাদিক বৈঠকও করতে হতে পারে। কিন্তু কোনও উত্তরই তো থাকবে না আপনার কাছে। ধিক্কার, স্যার!” এখানেই অবশ্য থামেননি অভিনেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো নরেন্দ্র মোদির। ছবি- এক্স হ্যান্ডেল

মোদির উদ্দেশে কুণিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, “১২ বছর আগে আপনি যে ‘পরিবর্তন’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটাই কি সেই পরিবর্তন?” অভিনেত্রীর এহেন মন্তব্য় ভাইরাল হতেই সোশাল পাড়ায় ঝড়! গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা একযোগে রে-রে করে উঠেছেন। কেউ কুণিকার ব্যক্তিগতজীবন, ভাঙা সংসারের কথা উল্লেখ করে তাঁকে বিঁধেছেন তো কেউ বা আবার অভিনেত্রীকে ‘কংগ্রেসের আইটি সেল’ বলেও তোপ দেগেছেন! মোদিকে বিঁধে এহেন নানা কটাক্ষবাণে জর্জরিত কুণিকা সদানন্দ। তবে নিন্দুকদের ছেড়ে কথা বলেননি তিনি। পালটা জবাবও ছুড়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.