সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন সব সময়ই সারপ্রাইজ দেয়। কখন যে কী হয়ে যায়, তা আগে থেকে আন্দাজও করা যায় না। ঠিক যেমনটা ঘটে গেল বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার সঙ্গে।
গত শনিবার দুপুর থেকে হঠাৎই ফোনে পাওয়া যাচ্ছিল না নুসরতকে। ছিলেন ইজরায়েলে আটকে। তবে রবিবার সরকারি হস্তক্ষেপে ভারতে ফিরেছেন নুসরত। মুম্বই বন্দরে পা দেওয়ার তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপও লক্ষ্য করা গিয়েছে। এরই মাঝে মঙ্গলবার রাত থেকে সোশাল মিডিয়ায় নুসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ইজরায়েলে হামাসের আক্রমণের ঠিক আগে নিজের ছবি আকেলির প্রচারে ব্যস্ত নুসরত। এমনকী, একটি প্রেক্ষাগৃহের স্টেজে উঠে তাঁকে গানও গাইতে শোনা গেল। সেই ভিডিও ঘিরেই এখন নানা আলোচনা নুসরতের অনুরাগীদের মধ্য়ে।
Akelli premieres in Israel with @Nushrratt and @TsahiHalevi @IsraelinIndia @indemtel pic.twitter.com/665hY4Zg9P
Advertisement— Anat Bernstein-Reich🇮🇱🇮🇳🇱🇰 (@BernsteinReich) October 4, 2023
[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]
প্রসঙ্গত, ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আরবভূমির বুকে তৈরি ইহুদি দেশটিকে জন্মলগ্ন থেকেই ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে পড়শি মুসলিম দেশগুলোর। এপর্যন্ত একাধিক যুদ্ধও হয়েছে দুপক্ষের মধ্যে। ফের নতুন করে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের হামলার পরে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যায়। শনিবার প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী ইজরায়েলকে লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়ে! মৃত বহু। আহত পাঁচশোর উপরে। এমন পরিস্থিতিতে নুসরত ভারুচাকে সুরক্ষিতভাবে দেশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। রবিবার দুপুরে শেষমেশ দেশে পা রাখেন বলিউড অভিনেত্রী।
[আরও পড়ুন: দুরন্ত গতি, তীক্ষ্ণ চাহনি আর অদম্য জেদ, ‘বাঘা যতীন’-এর ট্রেলারে দুর্ধর্ষ দেব]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের