Rituparna Sengupta

মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?

এর আগে শঙ্খ বাজিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ভিডিও শেয়ার করেও বিতর্কের মুখে পড়েন ঋতুপর্ণা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৮:০১

options
link
মাচা শো-তে ‘বেসুরো’ গান গেয়ে হাসির খোরাক, সমালোচকদের কী জবাব ঋতুপর্ণার?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সোশাল মিডিয়া

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঋতুপর্ণা সেনগুপ্তর। আর জি কর কাণ্ডের পর এবার মাচা শো-তে বেসুরো গান গেয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী। সমালোচকদের পালটা জবাবও দিয়েছেন তিনি।

Advertisement

সম্প্রতি একটি অনুষ্ঠানে যান অভিনেত্রী। পরনে স্টিল রঙের চুড়িদার এবং কালো রঙের ওড়নায় মঞ্চে ওঠেন তিনি। দর্শকদের অনুরোধে ‘হাসলে যে মিষ্টি করে’ গানটি গান। শুধু গান নয়, সঙ্গে নাচতেও দেখা যায়। মঞ্চে দাঁড়িয়ে দর্শককে ধমকও দেন। অভিনেত্রীর মুখ আড়াল করে কেন ভিডিও তুলছেন, সে প্রশ্নও করেন তিনি। অনুষ্ঠানের ভিডিও একটি মিউজিক পেজের মাধ্যমে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁকে কটাক্ষ করেন। তার পালটা জবাব দেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলেন, “আমরা মঞ্চে উঠলে মাচার অনুষ্ঠানে অনেক গান গাইতে হয়। আমরা না বললেও, ওঁরা যা বলেন গাইতে হবে। তখন আমরা গান গাই মাঝেমধ্যে। যারা ট্রোল করে তারা মহাপাগল। এখন আমি তাদের পিছনে কিছু বলব? একটা পাগল কী বলেছে, ধুর!” সমালোচনায় যে কিছু যা আসে না তা স্পষ্ট।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদে ভিডিও শেয়ার করেও বিতর্কের মুখে পড়েন ঋতুপর্ণা। ওই ভিডিওতে দেখা গিয়েছিল অভিনেত্রীর মুখে, চোখে আতঙ্কের ছাপ। তিনি শাঁখ বাজাচ্ছেন। তবে শাঁখটি ছিল জলশঙ্খ। আর শঙ্খধ্বনি স্পিকারে বাজানো হয়। তা নিয়ে নেটদুনিয়ায় হাসির খোরাক হন অভিনেত্রী। প্রশ্ন ওঠে তাঁর অভিনয় দক্ষতা নিয়েও। সমালোচনার মুখে পড়ে শেষমেশ যদিও ভিডিও ডিলিট করে দিয়েছিলেন অভিনেত্রী। এবার আবার মাচায় গান গেয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা। অবশ্য এবার আর সমালোচকদের বিশেষ গুরুত্ব দিতে চান না অভিনেত্রী।

Advertisement

দেখুন ভিডিও:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.