সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই টলিউড অভিনেত্রী সায়ন্তিকার ইনস্টাগ্রামে উঁকি মারলে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে রিল বানাচ্ছেন। এমনকী, সোশাল মিডিয়াতেই অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশের ছবি ছায়াবাজের শুটিং করতেই ওপার বাংলায় গিয়েছিলেন সায়ন্তিকা। এই ছবির নায়ক জায়েদ খান। তবে হঠাৎই শুটিং ফ্লোরে বাঁধল গণ্ডগোল। চটজলদি সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে আসলেন। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের দাবি সায়ন্তিকা নাকি সিনেমার শুটিং না করেই বাংলাদেশে ছেড়েছেন। যত গণ্ডগোল নাকি নৃত্য পরিচালক মাইকেল নিয়েই।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: ‘আমি তো ফাটিয়ে দিয়েছি’, ‘জওয়ান’-এর সাফল্যের অনুষ্ঠানে নয়া হেয়ার স্টাইলে শাহরুখ]
এক সংবাদমাধ্যমে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সায়ন্তিকা জানিয়েছেন, ”প্রথমে অন্য মাস্টারজি এসেছিলেন নাচের দৃশ্য শুটিংয়ের জন্য। কিন্তু সেখানেও টাকাপয়সা নিয়ে সমস্যার জন্য তিনি চলে যান। তার পর মাইকেল নামক ছেলেটি আসে। আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে সরিয়ে দেয়। এই ধরনের আচরণ আমার পছন্দ নয়। আমি একেবারে পেশাদার শিল্পী। এরকম আচরণ সঠিক নয়।”
সায়ন্তিকা আরও বলেন, ”আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেক্নিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও উত্তরই পাওয়া যায়নি। ওঁর কোনও পরিকল্পনা নেই। কোনও ব্যবস্থা নেই। একেবারে সিস্টেমেটিক নয়।”
[আরও পড়ুন: ‘প্রধান’ ছবির শুটিংয়ে অজগরের গায়ে পা! যুবকের বিরুদ্ধে বনদপ্তরে অভিযোগ পরিবেশপ্রেমীদের]
সর্বশেষ খবর
-
সিএসকের মালিকানা চান ধোনি, রাজি নয় ম্যানেজমেন্ট! মেজাজ হারিয়ে দল ছাড়ছেন ‘ক্যাপ্টেন কুল’?
-
আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক
-
‘আমার যৌবন, বেডরুমে উঁকি দেবেন না’ বলে শাসান কঙ্গনা, রামদেব বললেন, ‘গোটা দেশ জানে…’
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা